নতুন আপডেটে Opera ব্রাউজারে সুরক্ষিত হবে ইন্টারনেট ব্যবহার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ফেব্রুয়ারি 2019 17:41 IST
হাইলাইট
  • অ্যাপের মধ্যেই VPN যোগ করল Opera
  • আরও সুরক্ষিতভাবে গ্রাহক ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন
  • বিটা ভার্সানে এই ফিচাএ যোগ হয়েছে

ধাপে ধাপে সব Opera বিটা গ্রাহকের ফোনে পৌঁছে যাবে এই আপডেট

ইন্টারনেট ব্রাউজিং কে সুরক্ষিত করতে অ্যাপের মধ্যেই VPN যোগ করল Opera। আপাতত Android ফোনে বিটা ভার্সনে এই ব্রাউজার লঞ্চ করেছে Opera। নতুন Opera ব্রাউজারের VPN ব্যবহার করে বিনামূল্যে যত খুশি ডেটা ব্রাউজ করা যাবে। ধাপে ধাপে সব Opera বিটা গ্রাহকের ফোনে পৌঁছে যাবে এই আপডেট।

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য

 

কোম্পানি জানিয়েছে ব্রাউজারের মধ্যে থাকা নতুন এই VPN পরিষেবা ইন্টারনেট ব্যবহারের সময় গ্রাহককে সুরক্ষার একটি অতিরিক্ত আস্তরণ দেবে। এর ফলে আরও সুরক্ষিতভাবে গ্রাহক ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

 

আরও পড়ুন: এবার ভারতে আসছে Samsung Galaxy M30, লঞ্চের আগেই দেখে নিন স্পেসিফিকেশন

 

2016 সালে প্রথম Android অপারেটিং সিস্টেমের জন্য VPN পরিষেবার নিয়ে এসেছিল Opera। গ্রাহকদের মধ্যে এই VPN পরিষেবার দারুণ জনপ্রিয়তা পেলেও 2018 সালে তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় Opera। এবার  আলাদা অ্যাপ এর পরিবর্তে ব্রাউজার এর মধ্যেই VPN পরিষেবা নিয়ে এল কোম্পানি।  নতুন Opera ব্রাউজার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Advertisement

 

আরও পড়ুন: লঞ্চ হল Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন: দাম ও স্পেসিফিকেশন

 

আপাতত Opera ব্রাউজারে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার সার্ভার পছন্দ করে ব্রাউজিং করা যাবে। এছাড়াও একটি অপটিমাল মোড থাকছে। এই মোডে ব্রাউজার নিজে থেকেই সব থেকে বেশি স্পিডের VPN সার্ভার পছন্দ করে নেবে। সাথে থাকছে প্রাইভেট ট্যাবে ব্রাউজিং এর সুবিধা।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Opera, Opera Beta Browser, VPN, Android
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.