লঞ্চ হল Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন: দাম ও স্পেসিফিকেশন

বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ব্রাজিলের সাও পাওলো শহরে এক ইভেন্টে এই ফোনগুলি লঞ্চ হয়েছে।

লঞ্চ হল Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন: দাম ও স্পেসিফিকেশন

ইতিমধ্যেই ব্রাজিলে Moto G7 সিরিজের চারটি স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে

হাইলাইট
  • বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন
  • ইতিমধ্যেই ব্রাজিল ও মেক্সিকোতে বিক্রি শুরু হয়েছে এই চারটি ফোন
  • চারটি ফোনে চলবে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম
বিজ্ঞাপন

বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন।এই ইভেন্টে লঞ্চ হয়েছে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ব্রাজিলের সাও পাওলো শহরে এক ইভেন্টে এই ফোনগুলি লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই ব্রাজিল ও মেক্সিকোতে বিক্রি শুরু হয়েছে এই চারটি ফোন। কিছুদিনের মধ্যেই উত্তর আমেরিকা,  দক্ষিণ আমেরিকা,  ইউরোপের দেশ গুলি ও ভারতে এই ফোন গুলি লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি।

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য

 

এটি 2019 সালের Motorola -র প্রথম লঞ্চ। সম্প্রতি একই দামে লঞ্চ হয়েছে Samsung Galaxy M সিরিজ। 2019 সালে  বিশ্বব্যাপী Moto G7 সিরিজের সামনে করা প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung ফোনগুলি।

 

আরও পড়ুন: ফোল্ডেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দুনিয়ায় বিপ্লব আনবে নতুন Motorola Razr

 

 

Moto G7 সিরিজের দাম

Motorola জানিয়েছে Moto G7 এর দাম 299 মার্কিন ডলার (প্রায় 21,300 টাকা)।  Moto G7 Plus এর দাম 299.99 ইউরো (প্রায় 24,500 টাকা)। Moto G7 Power 249 মার্কিন ডলার (প্রায় 17,800 টাকা) আর Moto G7 Play ফোনের দাম 199 মার্কিন ডলার (প্রায় 14,200 টাকা)। চারটি ফোনে চলবে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম।

 

আরও পড়ুন: এখনই কীভাবে কিনবেন Xiaomi -র জুতো?

 

moto g7 Moto G7

Moto G7

Moto G7 স্পেসিফিকেশন

Moto G7 এ থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

আরও পড়ুন: এক নজরে Nokia 9 PureView ফোনের পাঁচটি রিয়ার ক্যামেরা

moto g7 plus (1) Moto G7 Plus

Moto G7 Plus

Moto G7 Plus স্পেসিফিকেশন

Moto G7 Plus এ থাকবে একই 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে আসছে Vivo V15 Pro, জেনে নিন স্পেসিফিকেশন

 

moto g7 power (1) Moto G7 Power

Moto G7 Power

Moto G7 Power স্পেসিফিকেশন

Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। ছবি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে আরও বেশি স্টোরেজ সহ বিক্রি শুরু হল Nokia 8.1

 

moto g7 play Moto G7 Play

Moto G7 Play

 

Moto G7 Play স্পেসিফিকেশান

Moto G7 Play এ থাকবে একই 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 2GB RAM আর 3,000mAh ব্যাটারি। বি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Play ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

আরও পড়ুন: এই Samsung ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  2. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  3. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  4. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  5. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  6. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  7. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  8. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  9. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  10. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »