এই Samsung ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

2019 সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে Galaxy A90। এই ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, সাথে থাকবে 6GB অথবা 8GB RAM আর 128GB স্টোরেজ।

এই Samsung ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

Photo Credit: Twitter/ Ben Geskin

Samsung Galaxy A90 ফোনে কোন ‘ডিসপ্লে নচ’ বা 'হোল পাঞ্চ’ থাকছে না

হাইলাইট
  • Galaxy A90 ফোনে থাকতে চলেছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা
  • এই ফোনে কোন ‘ডিসপ্লে নচ’ বা হোল পাঞ্চ’ থাকছে না।
  • থাকবে একটি Snapdragon 710 চিপসেট
বিজ্ঞাপন

2019 সালে লঞ্চ হবে Samsung Galaxy A90। এই ফোনে কোন ‘ডিসপ্লে নচ' বা ‘হোল পাঞ্চ' থাকছে না।  পরিবর্তে Galaxy A90 ফোনে থাকতে চলেছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে সম্পূর্ণ নতুন ডিজাইনের এই Samsung ফোনের খবর সামনে এসেছে।

 

আরও পড়ুন: Redmi, Nokia, Realme, Honor সহ জনপ্রিয় সব ফোনে দেদার ছাড় দিচ্ছে Flipkart

 

টুইটারে এক গ্রাহক জানিয়েছেন Samsung Galaxy A90 ফোনে কোন ‘ডিসপ্লে নচ' বা 'হোল পাঞ্চ' থাকছে না। ফোনের সামনের দিকে গোটা জায়গায় ডিসপ্লে ব্যবহারের জন্য Galaxy A90 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Samsung। ইতিমধ্যেই Vivo Nex ফোনে  এই ধরনের  পপ আপ সেলফি ক্যামেরা ডিজাইন দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন: নতুন আপডেটে আরও সুরক্ষিত থাকবে WhatsApp

 

2019 সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে Galaxy A90। এই ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট, সাথে থাকবে 6GB অথবা 8GB RAM আর 128GB স্টোরেজ। Samsung Galaxy A90 ফোনের 6.41 ইঞ্চি ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিপোর্টে জানানো হয়েছে তিনটি আলাদা রঙে বাজারে আসবে এই স্মার্টফোন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »