খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জানুয়ারী 2019 16:24 IST
হাইলাইট
  • ফুড ডেলিভারি সার্ভিস নিয়ে হাজির হল Paytm
  • Zomato –র সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু হয়েছে
  • সারা দেশে 100 টি শহরে খাবার ডেলিভারি শুরু করবে Paytm

আপাতত শুধুমাত্র Paytm Android অ্যাপ ব্যবহার করে দিল্লিতে খাবার অর্ডার করা যাবে

ফুড ডেলিভারি সার্ভিস নিয়ে হাজির হল Paytm। Zomato –র সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু হয়েছে। আপাতত শুধুমাত্র দিল্লিতে খাবার ডেলিভারি করবে Paytm। এখন শুধুমাত্র Paytm Android অ্যাপ ব্যবহার করে দিল্লিতে খাবার অর্ডার করা যাবে। তবে শিঘ্রই সারা ভারতে iOS ও Android অ্যাপে খাবার  ডেলিভারি শুরু করবে কোম্পানি। সম্প্রতি সারা দেশের 30 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করেছিল Zomato।

 

আরও পড়ুন: চাপের মুখে Jio! দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL

 

আপাতত শুধুমাত্র দিল্লিতে খাবার ডেলিভারি শুরু করলেই জানুয়ারী মাসের শেষে সারা দেশে 100 টি শহরের 80 হাজারের বেশি রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারি শুরু করবে Paytm।

 

আরও পড়ুন: মাউসের ভিতরেই আস্ত কম্পিউটার! অবাক গ্যাজেট নিয়ে কৌতুহল চরমে

 

 

Advertisement

আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio

 

লঞ্চ অফারে গ্রাহক Paytm অ্যাপ থেকে প্রথবার খাবার অর্ডার করলে 100 তাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়াও খাবার অর্ডারের জন্য বিশেষ “Hungry” প্রোমোকোড শুরু করেছে কোম্পানি।

Advertisement

 

আরও পড়ুন: আগামী সপ্তাহের সেলে সস্তা হচ্ছে এই তিনটি Realme স্মার্টফোন

Advertisement

 

যৌথ বিবৃতিতে Paytm এর ভাইস প্রেসিডেন্ট রেনু শেট্টি জানিয়েছেন, “Zomato –র সাথে হাত মিলিয়ে এবার আমাদের অ্যাপ ব্যবহার করে সহজেই খাবার অর্ডার করা যাবে।” Zomato সিইও মহিত গুপ্তা বলেন, “সারা ভারতের সর্বত্র সমথেকে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ Paytm। Paytm এর সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি সার্ভিস শুরু করে আমরা উত্তেজিত।”

 

আরও পড়ুন: লঞ্চের আগেই Samsung Galaxy M10 ফোনের স্পেসিফিকেশান জেনে নিন

 

Zomato –র সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি জগতে Paytm এর প্রবেশ Swiggy ও Uber Eats কে বেশ চাপে ফেলবে। সম্প্রতি Foodpanda –র সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি শুরু করেছিল Ola।

প্রসঙ্গত Gadgets 360 -র অন্যতম লগ্নিকারী Paytm এর মূল সংস্থা One97

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Paytm food ordering, Paytm, Zomato
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.