Realme জানিয়েছে আগামী সপ্তাহের সেলে Realme 2 Pro, Realme C1 ar Realme U1 ফোনের দাম কমছে। 20-23 জানুয়ারী Flipkart, Amazon আর Realme.com ওয়েবসাইটে এই সেল চলবে।
20-23 জানুয়ারী Flipkart, Amazon আর Realme.com ওয়েবসাইটে তিনটি Realme ফোনে সেল চলবে
20 জানুয়ারী শুরু হচ্ছে Flipkart Republic Day Sale আর Amazon Great Indian Sale। এই সেল চলাকালীন প্রায় সব জনপ্রিয় স্মার্টফোনের সাথেই সস্তা হবে একাধিক Realme স্মার্টফোন।
Realme জানিয়েছে আগামী সপ্তাহের সেলে Realme 2 Pro, Realme C1 ar Realme U1 ফোনের দাম কমছে। 20-23 জানুয়ারী Flipkart, Amazon আর Realme.com ওয়েবসাইটে এই সেল চলবে।
আরও পড়ুন: জম্বি মোডে আরও আকর্ষনীয় হবে PUBG Mobile
এই সেল ঘোষণা করার সময় Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন, “প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আকর্ষনীয় অফার নিয়ে হাজির হয়েছে Realme। এই অফারের মাধ্যমে দেশের গণতন্ত্র উদজাপন করবে ভারতবাসী।”
Realme 2 Pro ফোনের সব ভেরিয়েন্টে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে।। এখন 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 13,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 15,990 টাকা আর 17,990 টাকা।
আরও পড়ুন: চাপের মুখে Jio! দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL
Realme U1 ফোনের সব ভেরিয়েন্টেও থাকছে 1,000 টাকা ছাড়। এখন Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। 3GB RAM আর 32GB শটোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। তবে 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 কিনতে খরচ হবে 14,499 টাকা।
আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone
লঞ্চের সময় ভারতে Realme C1 ফোনের দাম ছিল 6,999 টাকা। সম্প্রতি এক হাজার টাকা দাম বেড়ে Realme C1 কিনতে খরচ হবে 7,999 টাকা। 500 টাকা দাম কমে 7,4999 টাকায় পাওয়া যাবে Realme C1।
Realme 2 Pro আর Realme U1 গ্রাহকরা SBI কার্ডে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। Realme C1 গ্রাহকরা HDFC ডেবিট ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity