ভারতে PUBG Lite প্রি-রেজিস্ট্রেশন শুরু হল, থাকছে আকর্ষনীয় পুরস্কার

বিজ্ঞাপন
আপডেট: 21 জুন 2019 20:19 IST
হাইলাইট
  • ভারতে PUBG Lite বিটা প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে
  • 4 জুলাই পর্যন্ত চলবে এই রজিস্ট্রেশন
  • 11 জুলাই ইমেলে কোড মিলবে

সম্প্রতি PUBG গেলের হালকা ভার্সান PUBG Lite এর ঘোষনা করেছিল PUBG Crop। তুনলামুলক কম কনফিগারেশন কম্পিউটারের কথা মাথায় রেখে এই গেম ডেভেলপ করা হয়েছে। এবার ভারতে PUBG Lite বিটা ভার্সানের প্রি-রেজিস্ট্রেশন শুরু হল।

ভারতে PUBG Lite অফিশিয়াল  Facebook পেজ থেকে এই গেম প্রি-রেজিস্ট্রেশন শুরুর ঘোষনা করা হয়েছে। 4 জুলাই পর্যন্ত PUBG Lite বিটা ভার্সান রেজিস্ট্রেশন করা যাবে।

প্রি-রেজিস্ট্রেশন শেষ হলে 11 জুলাই ইমেল এ ইভেন্ট কোড পাঠানো হবে। ইতিমধ্যেই 15 টি দেশে PUBG Lite এর ওপেন বিটা প্রোগ্রাম শুরু হয়েছে।

যে স গ্রাহক PUBG Lite এর বিটা ভার্সান প্রি-রেজিস্টার করবেন সবাই একটি Tiger M416 বন্দুক বিনামূল্যে পাবেন। এছাড়াও চিতা প্যারাশুট স্কিন ইভেন্ট রিওয়ার্ড থাকবে। যদিও এক লক্ষের বেশি গ্রাহক প্রি-রেজিস্টার করেন তবে সবাই একটি কালো স্কার্ফ, পিঙ্ক গ্লাস আর বডি কম্ব্যাট প্যান্ট বিনামূল্যে পাবেন। প্রি-রেজিস্টার গ্রাহকের সংখ্যা দুই লক্ষ ছাড়ালে সবার একটি PUBG স্কার্ফ, হলুদ ও কালো স্ট্রিপ লং স্লিভ শার্ট আর লাল স্পোর্টস টপ বিনামূল্যে পাবেন।

ইমেল এর মাধ্যমে  11 জুন সব গ্রাহককে এই সব কোড পাঠিয়ে দেওয়া হবে। পরে কোড ব্যবহার করে তা রিডিম করা যাবে। এখানে ক্লিক করে এখনই PUBG Lite বিটা ভার্সানে প্রি-রেজিস্টার করতে পারবেন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG, PUBG Lite, PUBG Lite India, PUBG Lite Beta India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
  2. iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
  3. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
  4. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
  5. Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
  6. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  7. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  8. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  9. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  10. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.