শুধুমাত্র Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এল PUBG Lite

জুলাই মাসে ভারতে PUBG Lite বিটা সার্ভার শুরু হয়েছে। এবার জনপ্রিয় এই ব্যাটেল রয়্যাল গেমের সাথে হাত মিলিয়ে গ্রাহকদের দুর্দান্ত উপহার দেওয়ার ঘোষনা করেছে Jio।

শুধুমাত্র Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এল PUBG Lite

PUBG Lite এর সাথে এবার হাত মিলিয়ে গ্রাহকদের আরও বেশি সুবিধা দেবে Jio

হাইলাইট
  • Jio গ্রাহকদের জন্য PUBG Lite গেমে বিশেষ পুরস্কার
  • ইমেল ও ফোন নম্বর ভেরিফাই করতে হবে
  • ইমেলে গিফট কোড পাঠাবে Jio
বিজ্ঞাপন

ইতিমধ্যেই ভারতে PUBG Lite বিটা ভার্সান লঞ্চ হয়েছে। আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে যেতে তুলনামুলক কম শক্তিশালী কম্পিউটারে চলবে PUBG Lite। PUBG Lite এর সাথে এবার হাত মিলিয়ে গ্রাহকদের আরও বেশি সুবিধা দেবে Jio। Jio জানিয়েছে কোম্পানির গ্রাহকদের জন্য থাকছে একগুচ্ছ ইন গেম উপহার। তবে ঠিক কী ধরনের উপহার পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারে কিছু জানায়নি মুকেশ আম্বানির কোম্পানি।

জুলাই মাসে ভারতে PUBG Lite বিটা সার্ভার শুরু হয়েছে। এবার জনপ্রিয় এই ব্যাটেল রয়্যাল গেমের সাথে হাত মিলিয়ে গ্রাহকদের দুর্দান্ত উপহার দেওয়ার ঘোষনা করেছে Jio। তুলনামুলক কম শক্তিশালী কম্পিউটারে চলার জন্য সম্প্রতি PUBG Lite গেম লঞ্চ হয়েছিল।

Jio গ্রাহকরা কীভাবে PUBG Lite গেম এর উপহার পাবেন?

১। এই পেজ এ লগ ইন করুন। এখানে আপনার বয়স, ইমেল আর Jio নম্বর দিন।

২। ইমেল ও ফোন নম্বর ভেরিফাই করুন।

৩। এর পরে ইমেলে কোড পাঠানো হবে। গেমের মধ্যে এই কোড রিডিম করা যাবে।

৪। রিওয়ার্ড কোড পাওয়ার পরে অফিশিয়াল ওয়েবসাইট থেকে PUBG Lite গেম ডাউনলোড করতে হবে।

৫। গেম লঞ্চ হওয়ার পরে “Add Bonus / Gift Code” অপশন সিলেক্ট করুন।

৬। সেখানে ইমেলে পাওয়া কোড দিয়ে রিডিম করে নিন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »