ভারতে PUBG Lite প্রি-রেজিস্ট্রেশন শুরু হল, থাকছে আকর্ষনীয় পুরস্কার

PUBG Lite এর বিটা ভার্সান প্রি-রেজিস্টার করলে একটি Tiger M416 বন্দুক বিনামূল্যে পাবেন।

ভারতে PUBG Lite প্রি-রেজিস্ট্রেশন শুরু হল, থাকছে আকর্ষনীয় পুরস্কার
হাইলাইট
  • ভারতে PUBG Lite বিটা প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে
  • 4 জুলাই পর্যন্ত চলবে এই রজিস্ট্রেশন
  • 11 জুলাই ইমেলে কোড মিলবে
বিজ্ঞাপন

সম্প্রতি PUBG গেলের হালকা ভার্সান PUBG Lite এর ঘোষনা করেছিল PUBG Crop। তুনলামুলক কম কনফিগারেশন কম্পিউটারের কথা মাথায় রেখে এই গেম ডেভেলপ করা হয়েছে। এবার ভারতে PUBG Lite বিটা ভার্সানের প্রি-রেজিস্ট্রেশন শুরু হল।

ভারতে PUBG Lite অফিশিয়াল  Facebook পেজ থেকে এই গেম প্রি-রেজিস্ট্রেশন শুরুর ঘোষনা করা হয়েছে। 4 জুলাই পর্যন্ত PUBG Lite বিটা ভার্সান রেজিস্ট্রেশন করা যাবে।

pubg lite india body PUBG Lite

প্রি-রেজিস্ট্রেশন শেষ হলে 11 জুলাই ইমেল এ ইভেন্ট কোড পাঠানো হবে। ইতিমধ্যেই 15 টি দেশে PUBG Lite এর ওপেন বিটা প্রোগ্রাম শুরু হয়েছে।

যে স গ্রাহক PUBG Lite এর বিটা ভার্সান প্রি-রেজিস্টার করবেন সবাই একটি Tiger M416 বন্দুক বিনামূল্যে পাবেন। এছাড়াও চিতা প্যারাশুট স্কিন ইভেন্ট রিওয়ার্ড থাকবে। যদিও এক লক্ষের বেশি গ্রাহক প্রি-রেজিস্টার করেন তবে সবাই একটি কালো স্কার্ফ, পিঙ্ক গ্লাস আর বডি কম্ব্যাট প্যান্ট বিনামূল্যে পাবেন। প্রি-রেজিস্টার গ্রাহকের সংখ্যা দুই লক্ষ ছাড়ালে সবার একটি PUBG স্কার্ফ, হলুদ ও কালো স্ট্রিপ লং স্লিভ শার্ট আর লাল স্পোর্টস টপ বিনামূল্যে পাবেন।

ইমেল এর মাধ্যমে  11 জুন সব গ্রাহককে এই সব কোড পাঠিয়ে দেওয়া হবে। পরে কোড ব্যবহার করে তা রিডিম করা যাবে। এখানে ক্লিক করে এখনই PUBG Lite বিটা ভার্সানে প্রি-রেজিস্টার করতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  2. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  3. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  4. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  5. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  6. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  7. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  8. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  9. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  10. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »