বছরের সেরা মোবাইল গেমের তকমা ছিনিয়ে নিল PUBG MOBILE

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 ডিসেম্বর 2018 10:04 IST
হাইলাইট
  • সোমবার Google Play Store এ 2018 সালের সেরার গেমের তালিকা প্রকাশ পেয়েছে
  • 2018 সালের সেরা গেমের পুরস্কার জিতে নিয়েছে PUBG Mobile
  • গ্রাহকের সব থেকে পছন্দের গেমের পুরস্কারও ছিনিয়ে নিয়েছে এই গেম

Google Play Store এ 2018 সালের সেরা গেমের পুরস্কার জিতেছে PUBG Mobile

সোমবার Google Play Store এ 2018 সালের সেরার অ্যাপ, গেম, সিনেমা, টিভি শো ও ইবুকের তালিকা প্রকাশ করেছে Google। সেখানে 2018 সালের সেরা গেমের পুরস্কার জিতে নিয়েছে PUBG Mobile। এই বছর প্রথম Google Play Store পুরস্কারে গ্রাহকের পছন্দের বিভাগ শুরু হয়েছে। সেরা গেমের সাথেই 2018 সালের গ্রাহকের সব থেকে পছন্দের গেমের পুরস্কারও ছিনিয়ে নিয়েছে এই গেম। ভারতে গ্রাগকের সবথেকে পছন্দের অ্যাপের পুরস্কার জিতেছে Google Pay। সম্প্রতি Google Tez পেমেন্ট অ্যাপের নাম বদলে ভারতে Google Pay নামে লঞ্চ হয়েছিল অ্যাপটি।

ডিসেম্বরে PS4 এ লঞ্চ হবে PUBG। সম্প্রতি Amazon জানিয়েছে আগামী 8 ডিসেম্বর থেকে PS4 এর জন্য PUBG বিক্রি শুরু হবে। PS4 এ PUBG লঞ্চ হলে প্রাধান সব গেমিং প্ল্যাটফর্মের খেলা যাবে এই ফাস্ট পার্সেন শূটিং গেম। তবে PS4 এর জন্য সম্পূর্ণ অন্যভাবে ডিজাইন করা হয়েছে PUBG। অনেকেই জানিয়েছেন এটি PUBG খেলার সেরা উপায়।

Advertisement

ইতিমধ্যেই বিশ্বব্যাপী দারুন জনপ্রিয় হয়েছে PlayerUnknown's Battleground (PUBG)। ভারতও তার ব্যতিক্রম নয়। এবার PS4 প্ল্যাটফর্মে এই গেমের আগমন PUBG কে আরও জনপ্রিয় করবে। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে মার্কিন দুনিয়ায় এখন PUBG খেলোয়াড়ের সংখ্যা 30 লক্ষ। এর মধ্যে বেশিরভাগ খেলোয়াড় Android ডিভাইস থেকে এই গেম খেলেন। কয়েকদিন আগেই কোম্পানি জানিয়েছিল বিশ্বব্যাপী Android ও iOS মিলে মোট PUBG খেলোয়াড়ের সংখ্যা 10 কোটি। এই বছর মার্চ মাসেই মোবাইলের জন্য লঞ্চ হয়েছিল PlayerUnknown's Battleground (PUBG)।

মার্চ মাসে Android ও iOS এর জন্য PUBG গেম লঞ্চ করা হয়েছিল। মে মাসে 1 কোটি খেলোয়াড় প্রতিদিন এই গেম খেলা শুরু করেন। সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে চার মাসে কম সময়ে প্রতিদিন 1.4 কোটি খেলোয়াড় প্রতিদিন PUBG খেলেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG, PUBG Mobile
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.