PUBG Mobile খেলার সময় কমে যাচ্ছে ‘গান রিকয়েল’, কীভাবে?

একের পর এক আপডেট এলেও বাগ PUBG Mobile এর পিছন ছাড়ছে না। সম্প্রতি ‘গান প্লে’ নিয়ে একটি নতুন বাগ সামনে এসেছে।

PUBG Mobile খেলার সময় কমে যাচ্ছে ‘গান রিকয়েল’, কীভাবে?
হাইলাইট
  • বাগ PUBG Mobile এর পিছন ছাড়ছে না
  • বাগ PUBG Mobile এর পিছন ছাড়ছে না
  • কম ফ্রেম রেট থাকলে বন্দুকের রিকয়েল কমে যাচ্ছে
বিজ্ঞাপন

একের পর এক আপডেট এলেও বাগ PUBG Mobile এর পিছন ছাড়ছে না। সম্প্রতি ‘গান প্লে' নিয়ে একটি নতুন বাগ সামনে এসেছে। এই বাগে কম ফ্রেম রেট থাকলে বন্দুকের রিকয়েল কমে যাচ্ছে। তবে ফ্রেম রেট বেশি থাকলে বন্দুকের রিকয়েল একই থাকছে। যেহেতু PUBG Mobile খেলে অনেক মানুষ কোটি কোটি টাকা রোজগার করেন সেখানে গেমের মধ্যে এই ধরনের বাগ অপ্রত্যাশিত। সম্প্রতি এক ইউটিউবার এই বাগ খুঁজে পেয়েছেন।

 

আরও পড়ুন: নতুন এই ফিচারগুলি আসছে PUBG Mobile এ

 

WackyJacky101 নামে এক ইউটিউবার সম্প্রতি এই বাগের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে বিভিন্ন ফ্রেম রেটে পাশাপাশি গুলিও চালিয়ে তিনি দেখিয়েছেন কম ফ্রেম রেটে সব সময় রিকয়েল কমে যাচ্ছে। তিনি বলেন এর ফলে বন্দুক নিয়ে যুদ্ধক্ষেত্রে গুলি করার সময় ডিস্প্লের ফ্রেম রেটে তফাতের জন্য কিছু খেলোয়াড় গেমের মধ্যে অতিরিক্ত সুবিধা পাবেন।

 

আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম

 

সম্প্রতি সামনে এসেছিল PUBG Mobile 0.10.5 আপডেট। নতুন আপডেটে থাকছে ‘ক্লাসিক' ভয়েস অপশান, ভিকেন্ডি স্নো ম্যাপে অস্ত্রে বদল আর রয়্যাল পাস সিজন ৫। যোগ হয়েছে নতুন MK47 রাইফেল। ইরেঙ্গেল, মিরামার আর শ্যানহক ম্যাপে এই রাইফেল ব্যবহার করা যাবে। তবে এখনই PUBG Mobile এ জম্বি মোড যোগ হচ্ছে না।

 

আরও পড়ুন: 1 কোটি টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ নিয়ে এল PUBG Mobile India Series 2019

 

এখনই আপনার ফোনে PUBG Mobile 0.10.5 আপডেট না পৌঁছালেও চিন্তার কারন নেই। Tencent জানিয়েছে ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »