কম্পিউটার, মোবাইল ছাড়াও এই ডিভাইসে খেলা যাবে PUBG

8 ডিসেম্বর থেকে PS4 এর জন্য PUBG বিক্রি শুরু হবে। PS4 এ PUBG লঞ্চ হলে প্রাধান সব গেমিং প্ল্যাটফর্মের খেলা যাবে এই ফাস্ট পার্সেন শূটিং গেম। তবে PS4 এর জন্য সম্পূর্ণ অন্যভাবে ডিজাইন করা হয়েছে PUBG।

কম্পিউটার, মোবাইল ছাড়াও এই ডিভাইসে খেলা যাবে PUBG
হাইলাইট
  • ডিসেম্বরে PS4 এ লঞ্চ হবে PUBG
  • 8 ডিসেম্বর থেকে PS4 এর জন্য এই গেম পাওয়া যাবে
  • PS4 এর জন্য সম্পূর্ণ অন্যভাবে ডিজাইন করা হয়েছে PUBG
বিজ্ঞাপন

ডিসেম্বরে PS4 এ লঞ্চ হবে PUBG। সম্প্রতি Amazon জানিয়েছে আগামী 8 ডিসেম্বর থেকে PS4 এর জন্য PUBG বিক্রি শুরু হবে। PS4 এ PUBG লঞ্চ হলে প্রাধান সব গেমিং প্ল্যাটফর্মের খেলা যাবে এই ফাস্ট পার্সেন শূটিং গেম। তবে PS4 এর জন্য সম্পূর্ণ অন্যভাবে ডিজাইন করা হয়েছে PUBG। অনেকেই জানিয়েছেন এটি PUBG খেলার সেরা উপায়।

ইতিমধ্যেই বিশ্বব্যাপী দারুন জনপ্রিয় হয়েছে PlayerUnknown's Battleground (PUBG)। ভারতও তার ব্যতিক্রম নয়। এবার PS4 প্ল্যাটফর্মে এই গেমের আগমন PUBG কে আরও জনপ্রিয় করবে। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে মার্কিন দুনিয়ায় এখন PUBG খেলোয়াড়ের সংখ্যা 30 লক্ষ। এর মধ্যে বেশিরভাগ খেলোয়াড় Android ডিভাইস থেকে এই গেম খেলেন। কয়েকদিন আগেই কোম্পানি জানিয়েছিল বিশ্বব্যাপী Android ও iOS মিলে মোট PUBG খেলোয়াড়ের সংখ্যা 10 কোটি। এই বছর মার্চ মাসেই মোবাইলের জন্য লঞ্চ হয়েছিল PlayerUnknown's Battleground (PUBG)।

মার্চ মাসে Android ও iOS এর জন্য PUBG গেম লঞ্চ করা হয়েছিল। মে মাসে 1 কোটি খেলোয়াড় প্রতিদিন এই গেম খেলা শুরু করেন। সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে চার মাসে কম সময়ে প্রতিদিন 1.4 কোটি খেলোয়াড় প্রতিদিন PUBG খেলেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »