Android গ্রাহকদের জন্য নতুন অ্যাপ নিয়ে এল Spotify

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুলাই 2019 14:09 IST
হাইলাইট
  • Spotify Lite এর সাইজ মাত্র 10 MB
  • বিটা ভার্সানে লঞ্চ হয়েছে এই অ্যাপ
  • ভারত সহ 36 টি দেশে এই অ্যাপ লঞ্চ করেছে Spotify

ভারতে ল;অঞ্চ হয়েছে Spotify Lite

কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ Spotify। এবার ভারতে Android গ্রাহকদের জন্য লঞ্চ হল Spotify Lite অ্যাপ। আপাতত বিটা ভার্সানে এই অ্যাপ লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই তুলনামুলক কম শক্তিশালী ফোনে চলার জন্য হালকা পাতলা লাইট অ্যাপ লঞ্চ করেছিল Facebook, Tinder, Twitter, Ola, Skype, Instagram সহ একাধিক জনপ্রিয় কোম্পানি। একই পথে হেঁটে ভারতের বাজারে নিজেদের জমি শক্তি করতে লাইট অ্যাপ লঞ্চ করল Spotify।

Spotify Lite এর সাইজ মাত্র 10 MB। এক ট্যাপে এই অ্যাপ এর ক্যাশ মেমোরি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও থাকছে ডেটা লিমিট ফিচার। নির্দিষ্ট পরিমান ডেটা ব্যবহার হয়ে গেলে নোটিফিকেশন দিয়ে জানান দেবে এই অ্যাপ। Android ভার্সান 4.3 বা তার বেশি ভার্সানে চলবে Spotify Lite অ্যাপ। মে মাসে ভারতে মিউজিক স্ট্রিমিং পরিষেবা লঞ্চ করেছিল Spotify। আপাতত বিটা ভার্সানে ভারতে Spotify Lite অ্যাপ ব্যবহার করা যাবে।

Advertisement

এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার 36 টি দেশে Spotify Lite অ্যাপ ব্যবহার করা যায়। ভারত ছাড়াও ব্রাজিল, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, বলিভিয়া, কোস্টা রিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাডর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, উরুগুয়ে, সৌদি আরব, মিশর, আলজেরিয়া, লেবানন, মরক্কো, তিউনিশিয়া, ওমান, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, এবং মালয়েশিয়ায় কাজ করে Spotify Lite।

গ্রাহকের গান শোনার ধরন দেখে বিভিন্ন  গান বেছে দেয় Spotify। সেই অনুযায়ী পৌঁছে যায় বিভিন্ন প্লে লিস্ট। এছাড়াও বিভিন্ন প্রাদেশিক ভাষায় গান শোনা যায় এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ এ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Spotify, Spotify Lite
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.