Spotify এখন 1,390 টাকার অ্যানুয়াল Premium স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশন মাত্র 799 টাকায় দিচ্ছে।
Photo Credit: Unsplash/Imtiyaz Ali
Spotify is offering a full year of Premium Standard Plan at Rs 799
Spotify ব্যবহারকারীদের জন্য সুখবর। সংস্থাটি তাদের অ্যানুয়াল Premium স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশন মাত্র 799 টাকায় অফার করছে। সাধারণত বার্ষিক প্ল্যানের জন্য 1,390 টাকা খরচ করতে হয়। অর্থাৎ, সরাসরি 591 টাকা ডিসকাউন্টের সুবিধা মিলছে। প্ল্যানের দাম কমানোর বিষয়টি লিমিটেড পিরিয়ড অফার হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই সুযোগটি বেশি দিন পাওয়া যাবে না। ফলে যাঁরা এক বছরের সাবস্ক্রিপশন নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের এমন অফার হাতছাড়া করা উচিৎ হবে না।
স্পটিফাই-এর অফিসিয়াল ওয়েবসাইট 12 মাস বা 1 বছরের প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্ল্যান মাত্র 799 টাকায় লিস্টেড আছে। প্রতি মাসের হিসেবে 67 টাকা খরচ পড়ছে। স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বিজ্ঞাপনমুক্ত বা অ্যাড-ফ্রি মিউজিক, হাই-কোয়ালিটি অডিও প্লেব্যাক, অফলাইন ডাউনলোড, ও আনলিমিটেড স্কিপ ফিচার আছে।
Spotify জানিয়েছে, অফারটি সীমিত সংখ্যক বা নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। অর্থাৎ, সব অ্যাকাউন্টে 799 প্ল্যান নাও দেখা যেতে পারে। যারা ডিসকাউন্টে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে আগ্রহী, তারা Spotify অ্যাপের প্রিমিয়াম সেকশন থেকে নিজেদের অ্যাকাউন্টে অফারটি উপলব্ধ কিনা, তা দেখে নিতে পারেন।
এছাড়াও, স্পটিফাই-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টে লগ ইন করেও অফারটি পাওয়া যাচ্ছে কিনা যাচাই করতে পারবেন। সংস্থা স্পষ্ট করে আরও বলেছে, যাঁরা পূর্বে কখনও স্পটিফাই প্রিমিয়াম ব্যবহার করে দেখেননি, অফারটি শুধুমাত্র তাদের জন্য উপলব্ধ।
স্পটিফাই প্রিমিয়াম স্ট্যান্ডার্ডে গান শোনার সময় কোনও বিজ্ঞাপন দেখানো হয় না। সাবস্ক্রাইবাররা গান, প্লেলিস্ট, এবং অ্যালবাম ডাউনলোড করে পরে অফলাইনে শুনতে পারেন। এছাড়াও, যত খুশি স্কিপ, পছন্দের গান সরাসরি চালানোর অন-ডিমান্ড প্লেব্যাক, ও সমর্থিত ডিভাইসে উচ্চমানের অডিও স্ট্রিমিংয়ের সুবিধাও পাওয়া যায়।
প্রসঙ্গত, গত সপ্তাহে Vodafone Idea ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। নির্বাচিত প্ল্যানে আনলিমিটেড 4G/5G ডেটা ও একাধিক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস অর্ন্তভুক্ত করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Ghost of Yotei Complete Edition Review: Echoes of Excellence