সমকামীদের জন্য সেরা চারটি অনলাইন ডেটিং অ্যাপ

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 21 সেপ্টেম্বর 2018 16:51 IST

বৃহষ্পতিবার ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সমকাম অপরাধ নয়। রায় ঘোষণা করে প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়ে দিলেন, সমকাম অপরাধ নয়। এর পরেই দেশ জুড়ে সমকামীদের মধ্যে আনন্দের এসেছে। সমাজে প্রায় সব ক্ষেত্রেই সমকামীদের আলাদা করে রাখা হয়। ডেটিং অ্যাপও তার ব্যতিক্রম নয়। জনপ্রিয় কোন ডেটিং অ্যাপ এই সমকামী সঙ্গী বা সঙ্গিনী খোঁজার উপায় থাকে না। কিন্তু তাই বলে কী সমকামীরা অনলাইন ডেটিং এএ স্বাদ থেকে বঞ্চিত হবেন? আসুন দেখে নেওয়া যাক Android ও iPhone এর সেরা চারটি সমকামী ডেটিং অ্যাপ।

1. Grindr - Gay chat

2009 সালে লঞ্চ হয়েছিল Grindr। 192 টি দেশে প্রায় 50 লক্ষ সমকামী এই ডেটিং অ্যাপ ব্যবহার করেন। প্রতিদিন প্রায় 10,00 সমকামী প্রথমবার এই অ্যাপ ব্যবহার করেন। গ্রাহকের লোকেশান ট্র্যাক করে কাছের সমকামী বন্ধু খুঁজে পেতে সাহাজ্য করে এই অ্যাপ। পুরুষ সমকামীদের ডেটিং এর জন্য Grindr বিশ্বব্যপী অন্যতম জনপ্রিয় অ্যাপ। Android ও iOS এর জন্য পাওয়া যাবে এই অ্যাপ।

2. Zoe: Lesbian Dating

মহিলা সমকামী ডেটিং এ অন্যতম জনপ্রিয় অ্যাপ Zoe: Lesbian Dating। এই অ্যাপ এর অ্যাপ লোকেশানের উপর নির্ভর করে কাছের সমকামী সঙ্গিনীকে খুঁজে দিতে সাহায্য করবে। Android ও iPhone এ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই লেসবিয়ান ডেটিং অ্যাপ।

3. Only Women: Lesbian dating

না থেকেই বোঝা যাচ্ছে শুধুমাত্র মহিলা সমকামীদের ডেটিং অ্যাপ Only Women। এই অ্যাপ এর মাধ্যমে আপনার এলাকায় সমকামী সঙ্গীনি খুঁজে পাওয়া সম্ভব। Android ও iOS থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে Only Women।

4. Hornet - Gay Social Network

সমকামীদের জন্য সম্পূর্ণ আলাদা সোশ্যাল নেটওয়ার্ক Hornet। এই অ্যাপ এ পাবলিক ছবি ও ব্যক্তিগত ছবি আলাদা করে পোস্ট করতে পারবেন। এই অ্যাপ এর মাধ্যমে বিশ্বব্যাপী সমকামী পুরুষদের সাথে সংযোজ তৈরী করতে পারবেন। iPhone ও Android এ ডাউনলোড করা যাবে এই গে সোশ্যাল মিডিয়া অ্যাপ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  2. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  3. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  4. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  5. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  6. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  7. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  8. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  9. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  10. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.