নিষিদ্ধ হয়েছে TikTok, প্রতিদিন কোম্পানির ক্ষতির পরিমান জানেন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 এপ্রিল 2019 10:09 IST

TikTok নিষিদ্ধ হওয়ার ফলে গোটা দেশে 250 কর্মচারী চাকরি খোয়াতে পারেন

সম্প্রতি মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে গোটা দেশে নিষিদ্ধ হয়েছে TikTok। এর ফলে প্রতিদিন 5 লক্ষ মার্কিন ডলার (প্রায় 3.5 কোটি টাকা) ক্ষতির সম্মুখীন হচ্ছে TikTok এর ডেভেলপার Beijing Bytedance Technology Co। কোম্পানি জানিয়েছে আদালতের এই সিদ্ধান্তের ফলে গোটা দেশে 250 কর্মচারীর চাকরি প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে।

TikTok এর মাধ্যমে গ্রাহক ছোট ভিডিও তৈরী করে তার মধ্যে স্পেশান এফেক্ট যোগ করে শেয়ার করতে পারেন। এই মুহুর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ TikTok। ভারতে প্রায় 30 কোটি গ্রাহক TikTok ডাউনলোড করেছেন। বিশ্বব্যাপী 100 কোটি গ্রাহক ইতিমধ্যেই ডাউনলোড করেছেন TikTok।

Advertisement

গত সপ্তাহে আদালতের রায় অনুযায়ী গোটা দেশে TikTok ডাউনলোড নিষিদ্ধ হয়েছিল। পর্নোগ্রাফিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে ভারতে এই অ্যাপ নিষিদ্ধ হয়েছে। আদালতের নির্দেশের পরেই Play Store ও App Store থেকে TikTok সরিয়ে দেওয়া হয়।

আদালতের এই নির্দেশ অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। Play Store ও App Store এ TikTok অ্যাপ ফিরিয়ে আনার আবেদন জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে চিনের কোম্পানিটি।

ভারতে TikTok নিষিদ্ধ হওয়ার ফলে প্রতিদিন 5 লক্ষ মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে চিনের কোম্পানিটি। এর ফলে লগ্নিকারী ও বিজ্ঞাপনদাতাদের কাছেও অ্যাপ সম্পর্কে খারাপ বার্তা পৌঁছাচ্ছে।

Advertisement

“নিষিদ্ধ হওয়ার পরে গোটা ভারতে বিপুল হারে TikTok এর জনপ্রিয়তা কমতে শুরু করেছে। প্রতিদিন প্রায় 10 লক্ষ গ্রাহক TikTok ব্যবহার বন্ধ করছেন। নিষিদ্ধ হওয়ার পরে প্রায় 60 লক্ষ গ্রাহক ডাউনলোড করতে চাইলেও এই অ্যাপ ডাউনলোড করতে পারেন নি।” জানিয়েছে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TikTok, India, Bytedance
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.