অনলাইন গোপনীয়তায় সচেতনতা বাড়াতে কুইজ নিয়ে এল TikTok

ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (DSCI) -এর সাথে হাত মিলিয়ে নতুন তথ্যমূলক কুইজ নিয়ে হাজির হয়েছে TikTok। 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই কুইজ প্রতিযোগিতা চলবে।

অনলাইন গোপনীয়তায় সচেতনতা বাড়াতে কুইজ নিয়ে এল TikTok
হাইলাইট
  • DSCI-এর সাথে হাত মিলিয়ে কুইজ নিয়ে হাজির হয়েছে TikTok
  • 28 জানুয়ারি এই কুইজ শুরু হবে
  • অনলাইন সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই কুইজ সামনে এসেছে
বিজ্ঞাপন

ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (DSCI) -এর সাথে হাত মিলিয়ে নতুন তথ্যমূলক কুইজ নিয়ে হাজির হয়েছে TikTok। অনলাইন সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই কুইজ নিয়ে হাজির হয়েছে চিনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কুইজ। অনলাইনে সুরক্ষা ও গোপনীয়তার কদর করবে এই কুইজ।

তথ্য গোপনীয়তা দিবস উদযাপন করার সাথেই এই কুইজ নিয়ে হাজির হয়েছে TikTok। এই কুইজে প্রশ্নের উত্তর দেওয়ার সময় অনলাইন সুরক্ষা সম্পর্কে গ্রাহকরা অবগত হবেন।

স্মার্টফোনে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন! মুক্তির উপায় নিয়ে এল Google

“তথ্য গোপনীয়তা দিবসে সমাজে গোপনীয়তার সচেতনতা বাড়াতে আমরা বদ্ধপরিকর। TikTok -এর সঙ্গে হাত মিলিয়ে এই কাজে সফল হব বলে আশা প্রকাশ করছি।” জানিয়েছেন ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সিইও রামা বেদশ্রী।

সম্প্রতি এক সমীক্ষা থেকে জানা গিয়েছিল একজন ভারতবাসী প্রতিদিন গড়ে 2.4 ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

ভারতে নিয়মিত ইন্টারনেট ডেটা ব্যবহার বাড়ছে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীর অনলাইন তথ্য গোপনীয়তার প্রাসঙ্গিকতা ক্রমাগত বাড়ছে।

“DSCI -এর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে আমরা গর্বিত। গ্রাহকদের মধ্যে অনলাইন সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে পারব বলে আশা প্রকাশ করছি।” জানিয়েছেন ভারতে TikTok for Good -এর প্রধান সুবি চতুর্বেদী।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »