গ্রাহকের প্রতি বৈষম্যমূলক মনোভাব দেখাচ্ছে TikTok: রিপোর্ট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 মার্চ 2020 14:08 IST

‘অস্বাভাবিক শরীরের গঠন’, ‘কুৎসিত মুখ’ ও ‘ভুঁড়ি’ রয়েছে এমন গ্রাহকদের দূরে রাখার নির্দেশ দিয়েছে TikTok

বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ব্যবহারকারী সংক্ষিপ্ত ভিডিও তৈরি করে করে TikTok -এ শেয়ার করেন। গোটা বিশ্বের যে কোন অ্যাপলিকেশন স্টোরে জনপ্রিয় অ্যাপের তালিকায় জায়গা করে নিয়েছে এই অ্যাপ। সম্প্রতি কোম্পানির তরফ থেকে মডারেটরদের ‘অস্বাভাবিক শরীরের গঠন', ‘কুৎসিত মুখ' ও ‘ভুঁড়ি' রয়েছে এমন গ্রাহকদের ভিডিও জনপ্রিয় ভিডিওর ট্যাব থেকে বাদ রাখার নির্দেশ দিয়েছে। যদিও এর আগেও কোম্পানির বিরুদ্ধে ভিডিও সেন্সর করর অভিযোগ উঠেছিল। 

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। কোম্পানির অন্তর্বর্তী নথি প্রকাশ করে এই খবরের সপক্ষে সওয়াল করা হয়েছে। সেখানে নির্দিষ্ট কিছু গ্রাহকের কনটেন্ট প্রচার করতে নিষেধ করা হয়েছে। এছাড়াও ‘জাতীয় সুরক্ষা' -র সঙ্গে আপোষ হয় এমন লাইভ স্টিমের প্রতি নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে মডারেটরদের।

TikTok এর তরফ থেকে উত্তরে জানানো হয়েছে যে সব গ্রাহক আর TikTok ব্যবহার করেন না আর "ধমকানো রোধ করা” -র জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিনা ভাষা থেকে পরে ইংরাজিতে অনুবাদ হয়েছে এই নির্দেশাবলী।

ভারতে এল TikTok -এর মিউজিক স্ট্রিমিং অ্যাপ Resso

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

শরীরের গঠনের উপরে নির্ভর করে মডারেটরদের ভিডিও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে TikTok। বিশেষ করে ‘ খুব মোটা' অথবা ‘খুব রোগা' মানুষদের দূরে রাখা হবে। নির্দেশিকায় জানানো হয়েছে “মানুষের শরীরের গঠন অথবা পারিপার্শ্বিক যদি আকর্ষণীয় না হয় তাহলে নতুন গ্রাহকদের সেই ভিডিও দেখানোর প্রয়োজন নেই।”

এছাড়াও লাইভ স্টিমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। কোন লাইভ স্টিমে ‘জাতীয় সম্মান এবং স্বার্থ' হানি হলে তা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে মডারেটরদের। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TikTok, Bytedance, Video Apps
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.