দেড়শো কোটির বেশি ডাউনলোড! ভারতে জনপ্রিয়তার শিখরে TikTok

বিশ্বব্যাপী দেড়শো কোটি ডাউনলোড অতিক্রম করেছে TikTok। শুধুমাত্র ভারত থেকেই মোট 27.76 কোটি নতুন গ্রাহক পেয়েছে TikTok। যা 2019 সালে বিশ্বব্যাপী মোট নতুন TikTok গ্রাহকের 45 শতাংশ।

দেড়শো কোটির বেশি ডাউনলোড! ভারতে জনপ্রিয়তার শিখরে TikTok

বিশ্বব্যাপী দেড়শো কোটি ডাউনলোড অতিক্রম করেছে TikTok

হাইলাইট
  • চলতি বছর শুধুমাত্র ভারত থেকেই মোট 27.76 কোটি নতুন গ্রাহক পেয়েছে TikTok
  • যা 2019 সালে বিশ্বব্যাপী মোট নতুন TikTok গ্রাহকের 45 শতাংশ
  • 2019 সালে নতুন TikTok গ্রাহকের নিরিখে দুই নম্বরে রয়েছে চিন
বিজ্ঞাপন

জনপ্রিয়তার শিখরে TikTok। কোম্পানির জনপ্রিয়তার মুকুটে আরও একটি নতুন পালক যোগ হল। সম্প্রতি বিশ্বব্যাপী দেড়শো কোটি ডাউনলোড অতিক্রম করেছে TikTok। Apple App Store আর Google Play Store থেকে বিশ্বব্যাপী মোট দেড়শো কোটি গ্রাহক এই ছোট ভিডিও স্ট্রিমিং অ্যাপ ডাউনলোড করেছেন। এর মধ্যে ভারতে 31 শতাংশ গ্রাহক রয়েছেন। এই দেশে মোট 46.68 গ্রাহক স্মার্টফোনে TikTok ইন্সটল করেছেন। 2019 সালে বিশ্বব্যাপী মোট 61.4 কোটি গ্রাহক এই অ্যাপ ইন্সটল করেছেন।

Sensor Tower এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 2019 সালে নতুন গ্রাহকের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে ভারত। চলতি বছর শুধুমাত্র ভারত থেকেই মোট 27.76 কোটি নতুন গ্রাহক পেয়েছে TikTok। যা 2019 সালে বিশ্বব্যাপী মোট নতুন TikTok গ্রাহকের 45 শতাংশ। 2019 সালে নতুন TikTok গ্রাহকের নিরিখে দুই নম্বরে রয়েছে চিন। এই সময়ে চিনে মোট 4.55 কোটি নতুন গ্রাহক TikTok ব্যবহার শুরু করেছেন। মোট 3.76 কোটি নতুন গ্রাহক যোগ করে এই তালিকায় তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

“2019 সালে 27.76 কোটি ডাউনলোডের মাধ্যমে এক নম্বরে রয়েছে ভারত। যা বিশ্বব্যাপী TikTok ইন্সটলের 45 শতাংশ। কোম্পানির সর্বকালীন ডাউনলোডের 59.5 শতাংশ ভারত থেকে হয়েছে। চলতি বছর TikTok অ্যাপ ডাউনলোডে দুই নম্বরে রয়েছে চিন। চলতি বছর মোট ডাউনলোডের 7.4 শতাংশ চিন থেকে হয়েছে। প্রায় 6 শতাংশ ডাউনলোডের মাধ্যমে এই তালিকায় তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।” জানানো হয়েছে রিপোর্টে।

যদিও থার্ড পার্টি অ্যাপ স্টোরের তথ্য এই রিপোর্টে পাওয়া যায়নি। শুধুমাত্র Google Play Store আর Apple App Store থেকে পাওয়া ডাউনলোডের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে Sensor Tower। চলতি বছর মোট ডাউনলোডেড অ্যাপের তালিকায় তিন নম্বরে রয়েছে TikTok। 2019 সালে মোট 61.4 কোটি বার এই অ্যাপ ডাউনলোড হয়েছে। এই তালিকায় 70.74 কোটি ডাউনলোডের মাধ্যমে এক নম্বরে রয়েছে WhstsApp। 63.62 কোটি ডাউনলোডের মাধ্যমে এই তালিকায় দুই নম্বরে রয়েছে Facebook Messenger। তিন নম্বরে TikTok এর পরেই চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে Facebook আর Instagram।

আরও পড়ুন:

ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা! সুরক্ষিত থাকতে এখনই আপডেট করুন WhatsApp

লঞ্চের আগেই ফাঁস হল Realme 5s ফোনের স্পেসিফিকেশন

কেন পিছিয়ে গেল Redmi K30 লঞ্চ?

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »