গ্রাহকের সুবিধার জন্য নতুন ফিচার নিয়ে এল Truecaller

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 অক্টোবর 2019 11:53 IST
হাইলাইট
  • Truecaller Voice পরিষেবার কল ওয়েটিং ফিচার যোগ হল
  • সাথে যোগ হয়েছে কলার আইডি
  • জুন মাসে Truecaller Voice পরিষেবা শুরু হয়েছিল

জুন মাসে Android গ্রাহকদের জন্য Truecaller Voice পরিষেবা শুরু হয়েছিল

সম্প্রতি Truecaller থেকে ভয়েস কল করার সুবিধা শুরু হয়েছিল। বিশ্বব্যাপী সব Truecaller গ্রাহকরা নিজেদের মধ্যে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ভয়েস কল করতে পারেন। এবার এই কলিং পরিষেবায় কল ওয়েটিং ফিচার যোগ হল। নতুন ফিচারে Truecaller গ্রাহকরা ‘বাধা ছাড়া' ভয়েস করতে পারবেন। আগে Android গ্রাহকদের জন্য এই ফিচার যোগ হয়েছিল। এবার iOS গ্রাহকদের জন্যেও কল ওয়েটিং ফিচার নিয়ে এল Truecaller।

WhatsApp ও Skype এর মতো জনপ্রিয় ইন্টারনেট ভয়েস কলিং পরিষেবার সাথে প্রতিযোগিতায় ইন্টারনেট ভয়েস কলিং পরিষেবা নিয়ে এসেছিল Truecaller। নতুন কল ওয়েটিং ফিচারে Truecaller Voive গ্রাহককে দ্বিতীয় কলের সম্পর্কে জানিয়ে দেবে। যদিও এই জন্য আগের কল থামবে না। অ্যাপ থেকে কল ওয়েটিং এর  তথ্য গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।

কল ওয়েটিং ছাড়াও Truecaller Voice আপডেটে কলার আইডি ফিচার যোগ হয়েছে। ফোনে নম্বর সেভ না থাকলেও এই ফিচারে কলারের পরিচয় জানা যাবে।

সম্প্রতি বিশ্বব্যাপী Android ও iOS গ্রাহকদের জন্য ভিওআইপি কলিং পরিষেবা Truecaller Voice লঞ্চ হয়েছিল। জুন মাসে Android গ্রাহকদের জন্য প্রথম এই পরিষেবা শুরু হয়েছিল। পরে iOS গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Truecaller Voice, Truecaller
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.