Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 জানুয়ারী 2026 18:58 IST
হাইলাইট
  • আধার অ্যাপে ফোনে থেকেই মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট করা যাবে
  • নিজের ঠিকানা ও জন্ম তারিখ-সহ ব্যক্তিগত তথ্য গোপন রেখে আধার শেয়ার করা যাবে
  • একটি অ্যাকাউন্টে পরিবারের পাঁচজনের আধার কার্ড স্টোর করা যাবে

New Aadhaar app allows users to directly update their mobile number and address

Photo Credit: UIDAI

ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) বুধবার নতুন আধার অ্যাপ (Aadhaar App) লঞ্চ করেছে। এটি নভেম্বরে প্রথম চালু হওয়া একই অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ হিসেবে এসেছে। এটি নাগরিকদের মোবাইল ফোনে আধার ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিত রাখবে। নতুন অ্যাপ আসায় আধার কার্ড আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। হোটেল বা রিসর্টে পুরো আধার তথ্য দেওয়ারও প্রয়োজন হবে না। অ্যাপের মধ্যে থাকা QR কোড স্ক্যানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে কর্তৃপক্ষ। এছাড়াও, বাড়ি বসে ফোন থেকেই মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট করার সুবিধা মিলবে।

নতুন Aadhaar অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন

  • প্রথমেই গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) বা অ্যাপল অ্যাপ স্টোরে (iOS) খুলুন।
  • সেখানে UIDAI এর অফিসিয়াল "Aadhaar" অ্যাপ সার্চ করুন।
  • অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
  • তারপর নিজের পছন্দের ভাষা নির্বাচন করে (যেমন, বাংলা) অ্যাপের সেটআপ সম্পূর্ণ করুন।
  • সেটআপ করার পর আপনি নিজের ডিজিটাল পরিচয় ম্যানেজ করা, ভেরিফিকেশন, ও আপডেট সম্পর্কিত কাজ করতে পারবেন।

Aadhaar অ্যাপে ফোন নম্বর ও ঠিকানা কীভাবে আপডেট করবেন? 

আধার কার্ড আপডেটের সুবিধা সরাসরি অ্যাপে চলে এসেছে  ফলে এখন লম্বা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে নতুন ফোন নম্বর ও ঠিকানা আপডেট করার সুবিধা মিলবে।

  • আধার অ্যাপ খুলুন ও অথেন্টিকশন সম্পূর্ণ করে লগ ইন করুন।
  • হোম স্ক্রিনে "আপডেট আধার ডিটেলস" অপশনে যান।
  • সেখানে মোবাইল নম্বর নাকি ঠিকানা আপডেট করতে চান, তা নির্বাচন করুন।
  • নতুন তথ্য দিয়ে সাবমিট করুন ও ভেরিফিকেশনের জন্য পাঠান।
  • পরিচয় যাচাইয়ের জন্য অ্যাপের নির্দেশাবলী অনুসরণ করুন।
  • আপডেটের জন্য খুব সামান্য টাকা খরচ হবে।
  • সমস্ত তথ্য ভেরিফাই হওয়ার পর আধার রেকর্ডে  প্রতিফলিত হবে। আপডেট হতে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে।

আধার অ্যাপের অন্যান্য ফিচার্স

এখন সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে কিংবা বেড়াতে গেলে হোটেল-রিসর্টে আধার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সেখান থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু নতুন আধার অ্যাপের মাধ্যমে ছবি, নাম, জন্মের তারিখ আড়াল রেখে আধার শেয়ার করার সুবিধা মিলবে। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

অ্যাপের মধ্যে থাকা QR কোড স্ক্যান করলেই পরিচয় সংক্রান্ত তথ্য পেয়ে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন আধার অ্যাপের মাধ্যমে নিজের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন। আপনার আধার কোথায় ও কখন ব্যবহার হয়েছে সেটাও দেখতে পারবেন। এছাড়াও, অ্যাপে একটি অ্যাকাউন্টে পরিবারের পাঁচজন সদস্যের আধার কার্ড স্টোর করে রাখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.