সুরক্ষার বজ্র আঁটুনি, নতুন mAadhaar অ্যাপ নিয়ে এল UIDAI

Android ও iOS গ্রাহকদের জন্য mAadhaar অ্যাপের নতুন ভার্সান লঞ্চ করল UIDAI। আধারের সুরক্ষা নিশ্চিত করতে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে।

সুরক্ষার বজ্র আঁটুনি, নতুন mAadhaar অ্যাপ নিয়ে এল UIDAI

নতুন mAadhaar অ্যাপ নিয়ে এল UIDAI

বিজ্ঞাপন

Android ও iOS গ্রাহকদের জন্য mAadhaar অ্যাপের নতুন ভার্সান লঞ্চ করল UIDAI। আধারের সুরক্ষা নিশ্চিত করতে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে। যে সব নাগরিক এখনও পুরনো mAadhaar অ্যাপ ব্যবহার করছেন সবাইকে যত শীঘ্র সম্ভব এই অ্যাপ আপডেট করার পরামর্শ দিয়েছে UIDAI। এছাড়াও কোন থার্ড পার্টি অ্যাপ সাপোর্ট করবে না UIDAI।

নতুন mAadhaar অ্যাপ ব্যবহার করে আধার পুনরায় প্রিন্ট করার আবেদন জানানো যাবে। এছাড়াও অফলাইনে ইকেওয়াইসি, কিউআর কোড দেখানো, ঠিকানা আপডেট করা, ই-মেল ভেরিফাই করা, ইউআইডি / ইআইডি পাওয়ার মতো কাজ করা যাবে। এছাড়াও অনলাইনে আধার সম্পর্কিত বিভিন্ন আবেদনের স্ট্যাটাস দেখে নেওয়া যাবে নতুন mAadhaar অ্যাপ থেকে।

13 টি ভাষায় নতুন mAadhaar অ্যাপ ব্যবহার করা যাবে। ইংরাজি সহ 12 টি প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহারের সুযোগ করে দিয়েছে UIDAI। হিন্দি, বাংলা, ডি, উর্দু, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি এবং অসমিয়া ভাষায় নতুন mAadhaar অ্যাপ ব্যবহারের সুবিধা থাকছে।

নতুন mAadhaar অ্যাপ ব্যবহার করে নাগরিক নিজের বায়োমেট্রিক অথেনটিকেশন লক অথবা আনলক করতে পারবেন।

ব্যক্তিগত আধার সার্ভিসের জন্য mAadhaar অ্যাপ থেকে নিজের আধার প্রোফাইলে লগ ইন করতে হবে। যদিও এই অ্যাপ ইন্সটল করতে আধার থাকা বাধ্যতামূলক নয়। mAadhaar অ্যাপে লগ ইন করতে ফোন নম্বরের সাথে আধার সংযুক্ত থাকতে হবে। ফোন নম্বরে আসা ওটিপি ব্যবহার করে লগ ইন করা যাবে।

আরও পড়ুন:

আধার কার্ডে তথ্য বদল করতে কোন কোন নথি জমা দিতে হবে? দেখে নিন এক ঝলকে

আধার নম্বরের সাথে প্যান লিঙ্ক করবেন কীভাবে? এক ক্লিকে মুশকিল আসান

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »