Zoom-কে টেক্কা দিতে শীঘ্রই এই ফিচার আনছে WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 এপ্রিল 2020 17:12 IST
হাইলাইট
  • এখন একসঙ্গে চারজন ভিডিও কল করতে পারেন
  • ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে পারে WhatsApp
  • ইতিমধ্যেই এই বিভাগে জনপ্রিয়তা পেয়েছে Zoom

WhatsApp গ্রুপ কলে আরও বেশি গ্রাহক অংশ নিতে পারবেন

লকডাউনের কারণে গ্রুপ ভিডিও কল বা ভিডিও কনফারেন্সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। এই অবস্থায় গ্রুপ ভিডিও কলে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়াচ্ছে WhatsApp। ভিডিও কনফারেসিংয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছে Zoom, Google Duo-র মতো একাধিক অ্যাপ। এই সব অ্যাপকে টেক্কা দিতেই এবার গ্রুপ  ভিডিও কলে গ্রাহক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মার্কিন কোম্পানিটি।

সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে সাম্প্রতিক অ্যানড্রয়েড বিটা ভার্সনে গ্রুওপ কলে গ্রাহক সংখ্যা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। যদিও বিটা ভার্সনে এখনও এই ফিচার পৌঁছয়নি। এই মুহুর্তে WhatsApp ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ চারজন গ্রুপ ভিডিও কল করতে পারেন। যদিও এই সংখ্যা বেড়ে কত হবে জানা যায়নি।

Advertisement

Zoom ব্যবহারে সরকারী কর্মীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

কবে WhatsApp গ্রাহকদের কাছে নতুন ফিচার পৌঁছবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। মনে করা হচ্ছে শীঘ্রই সফটওয়্যার আপডেটে এই ফিচার অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের ফোন পৌঁছে যাবে।

Advertisement

ভয়েস কল স্ক্রিনের উপরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কথা জানিয়ে দেবে WhatsApp
ছবি: WABetaInfo

এছাড়াও সাম্রতিক আপোডেটে ভয়েস কল স্ক্রিনের উপরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কথা জানিয়ে দেবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.