Zoom ব্যবহারে সরকারী কর্মীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সরকারী কর্মীদের Zoom ব্যবহারে সতর্ক করা হয়েছে।

Zoom ব্যবহারে সরকারী কর্মীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

Photo Credit: Olivier Douliery/ AFP

লকডাউনের কারণে বিপুল জনপ্রিয়তা পেয়েছে Zoom

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সরকারী কর্মীদের Zoom ব্যবহারে সতর্ক করা হয়েছে। স্বারাষ্ট্র মন্ত্রকের সাইবার কো-অর্ডিনেশন সেন্টার সরকারী কর্মচারীদের এই উপদেশ পাঠিয়েছে। করোনাভাইরাসের জন্য ঘর বন্দি কর্মীরা অনলাইনে কাজ করতে Zoom অ্যাপ ব্যবহার করে ভিডিও কনফারেন্স কল করছিলেন। সেই বিষয়েই এই সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

12 এপ্রিল এক উপদেষ্টায় সাইবার কো-অর্ডিনেশন সেন্টার Zoom অ্যাপ ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছে। করোনাভাইরাস লকডাউনের কারণে বিশ্বব্যাপী 20 কোটি গ্রাহক প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করছেন। যে কোন ধরনের সরকারী কাজে Zoom অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও ব্যক্তিগত কাজে সরকারী কর্মীদের এই অ্যাপ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে সাইবার কো-অর্ডিনেশন সেন্টার।

কবে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা? জানিয়ে দিল কেন্দ্র

সম্প্রতি ডার্ক ওয়েবে কয়েক লক্ষ Zoom গ্রাহকের ব্যক্তি গত তথ্য ও কনফারেন্স কলের আইডি ও পাসওয়ার্ড বিক্রি হচ্ছিল। হঠাৎ বিপুল জনপ্রিয়তা পাওয়ায় এই মুহূর্তে হ্যাকারদের অন্যতম পছন্দের জায়গা এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ। ইতিমধ্যেই কোম্পানির সিইও অ্যাপের সুরক্ষায় গাফিলতির কথা স্বীকার করেছেন। কোম্পানির তরফ থেকে শীঘ্রই সুরক্ষায় গাফিলতি ঠিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  2. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  3. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  4. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  5. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  6. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  7. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  8. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  9. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  10. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »