WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 মার্চ 2026 12:31 IST
হাইলাইট
  • হোয়াটসঅ্যাপের পেইড সাবস্ক্রিপশন প্ল্যানের নাম হবে "WhatsApp Plus"
  • সাবস্ক্রাইবাররা এক্সক্লুসিভ রিংটোন ও নোটিফিকেশন সাউন্ড সেট করতে পারবেন
  • অ্যাপের থিম, কালার বদল ও আলাদা অ্যাপ আইকন বেছে নেওয়ার সুবিধা মিলবে

WhatsApp Plus will let users select several colors to personalise the look of the app

Photo Credit: Unsplash / Dima Solomin

WhatsApp যে সাবস্ক্রিপশন মডেল আনতে চলেছে, তা ইতিমধ্যেই অধিকাংশ মানুষ খবরে পড়েছেন। এখন জানা গিয়েছে, জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির পেইড সাবস্ক্রিপশন প্ল্যানের নাম হবে "WhatsApp Plus", যা Android এবং iOS উভয়ের জন্য আসছে। যাঁরা গাঁটের কড়ি খরচ করে সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বাড়তি নতুন ফিচারের অ্যাক্সেস পাবেন। তবে পয়সা দিতে না চাইলেও চিন্তা নেই। হোয়াটসঅ্যাপের মেসেজিং, কলিং, গ্রুপ চ্যাট, ছবি-ফাইল শেয়ারিং সহ আগের সমস্ত সুবিধা ফ্রি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ প্লাস বাড়তি কী কী সুবিধা দেবে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে রইল তার উত্তর।

WhatsApp Plus সাবস্ক্রিপশন মডেলের ফিচার্স

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট লিস্টের উপর সর্বোচ্চ তিনটি চ্যাট পিন করে রাখতে পারেন। কিন্তু সমস্যা হল একাধিক গ্রুপ, পরিবারের সদস্যদের সাথে চ্যাট, ও ব্যক্তিগত কথোপকথন বেশি হয়ে গেলে চ্যাট ম্যানেজমেন্ট কঠিন হয়ে পড়ে। কোনটা পিন করা বেশি গুরুত্বপূর্ণ, তা সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। রিপোর্ট বলছে, প্লাস ইউজাররা হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ 20টি চ্যাট পিন করে রাখার সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপের আইকন বা কালার কাস্টমাইজ করার জন্য এতদিন আনঅফিসিয়াল মডেড APK-এর উপর নির্ভর করে থাকতে হত। তবে সে সমস্ত অ্যাপ ব্যবহার করলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার ঝুঁকি তৈরি হয়। তবে প্লাস সাবস্ক্রিপশন মডেলে সরাসরি অ্যাপ থেকে থিম পরিবর্তন, কালার কাস্টমাইজ, ও 15টি আলাদা অ্যাপ আইকন বেছে নেওয়ার সুযোগ মিলবে।

WABetainfo-এর রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ প্লাস সাবস্ক্রাইবাররা এক্সক্লুসিভ রিংটোন এবং নোটিফিকেশন সাউন্ড সেট করে রাখতে পারবেন। এছাড়াও, মেসেজ রিঅ্যাকশন আরও বেশি এক্সপ্রেসিভ করা হতে পারে। মেটা বেশ কিছু এক্সক্সুসিভ স্টিকার প্যাক যুক্ত করারও ভাবনাচিন্তা করছে।

হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে নতুন ফিচারগুলির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সাবস্ক্রিপশন পরিষেবা কবে থেকে শুরু হবে বা কেমন খরচ হতে পারে, তা এখনও জানা যায়নি। তবে রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপের মূল পরিষেবা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। সাবস্ক্রিপশন মূলত তাঁদের জন্য, যাঁরা এক্সক্লুসিভ ফিচার্স এবং অতিরিক্ত কাস্টমাইজেশন অপশন পেতে চান।

প্রসঙ্গত, WhatsApp এমন এক ফিচার নিয়ে কাজ করছে, যা মেসেজ পাঠানোর চিরাচরিত পদ্ধতি বদলে দেবে। রিপোর্ট বলছে, সংস্থাটি শিডিউল মেসেজ বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, যার মাধ্যমে আগেভাগেই দরকারি মেসেজ টাইপ করে নির্দিষ্ট সময় ও তারিখ সেট করা যাবে। পূর্বনির্ধারিত সেই সূচি মেনেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে বার্তা পৌঁছে যাবে। iOS 26.7.10.72 হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে আসন্ন ফিচারটি খুঁজে পাওয়া গিয়েছে। এটি শীঘ্রই আপডেটের মাধ্যমে সবার জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.