খাবার সুরক্ষিত রাখতে নতুন উপায় নিয়ে এল Zomato

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 মার্চ 2019 13:46 IST
হাইলাইট
  • নতুন এই প্যাক কোনও ভাবেই খোলা যাবে না
  • দশটি শহরে নতুন পরিষেবা নিয়ে এসেছে Zomato
  • গত বছর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল

Zomato জানিয়েছে নতুন এই প্যাক কোনও ভাবেই খোলা যাবে না

Photo Credit: Zomato

গত বছর ডিসেম্বর মাসে এক ডেলিভারি বয়ের খাবারের প্যাকেট খুলে খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে এক Zomato ডেলিভারি বয়কে রাস্তায় স্কুটার থামিয়ে গ্রাহকের খাবারের প্যাকেট খুলে খাবার খেতে দেখা গিয়েছিল। এর ফলে ডেলিভারি অ্যাপে কেনা খাবারের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে। এই ভিডিও প্রকাশ্যে আসার সাথে সাথে এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল Zomato। এই ধরনের ঘটনা এড়াতে এবার “ট্যাম্পার প্রুফ প্যাক” নিয়ে এল Zomato।

Zomato জানিয়েছে নতুন এই প্যাক কোনও ভাবেই খোলা যাবে না। একবার খললে আর কোনও ভাবেই আটকানো যাবে এই সেই প্যাকেট। ট্রান্সপারেন্ট পলিমার দিয়ে এই প্যাকেট তৈরী হয়েছে। রেস্টরেন্ট থেকে এই প্যাকেটে খাবার সিল করে দেওয়া হবে। একাধিক মাপে নতুন প্যাক নিয়ে এসেছে Zomato।

Advertisement

এই সিল না থাকলে গ্রাহকদের খাবার নিতে বারন করেছে Zomato। কোনভাবে এই প্যাকেট ছেঁড়া থাকলেও খাবার নিতে বারন করা হয়েছে গ্রাহকদের। আপাতত দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, জয়পুর, চন্ডীগড়, নাগপুর, ভদোদরা ও কলকাতায় এই পরিষেবা শুরু করেছে Zomato।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Food Delivery App
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  2. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  3. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  4. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  5. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  6. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  7. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  8. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  9. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  10. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.