Zoom-এর বিকল্প অ্যাপ তৈরি করলে মিলবে কোটি টাকা পুরস্কার, ঘোষণা কেন্দ্রের

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 এপ্রিল 2020 18:11 IST
হাইলাইট
  • ভিডিও কনফারেন্স অ্যাপ তৈরির চ্যালেঞ্জ ঘোষণা করেছে কেন্দ্র
  • বিজয়ী 1 কোটি টাকা পাবেন
  • শুধুমাত্র ভারতীয় কোম্পানি অংশ নিতে পারবেন

সম্প্রতি ভিডিও কনফারেন্সের জনপ্রিয়তা বিপুল হারে বেড়েছে

ভিডিও কনফারেন্স অ্যাপ তৈরিতে দেশের ডেভেলপারদের উৎসাহ দিতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করল কেন্দ্র। এই প্রতিযোগিতায় শুধুমাত্র ভারত সরকারের নথিভুক্ত ভারতীয় স্টার্ট আপ কোম্পানিরা অংশ নিতে পারবেন। বিজয়ী পাবেন 1 কোটি টাকার পুরস্কার। সম্প্রতি সরকারী কাজে Zoom ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। লকডাউনে বাড়ি বসে কাজ করার জন্য বিশ্বব্যাপী ভিডিও কনফারেন্সের জনপ্রিয়তা বেড়েছে। এর ফলে ভিডিও কনফারেন্স অ্যাপের সুরক্ষা নিয়ে সচেতন হচ্ছেন অনেকেই।

30 এপ্রিলের আগে এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে হবে। কন স্পিডের ইন্টারনেট কানেকশনেও যে কোন ডিভাইসে ডেভেলপারের তৈরি অ্যাপ ভালো ভাবে চলতে হবে। থাকতে হবে এনক্রিপশন। তুলনামূলক কম শক্তিশালী প্রসেসরের ডিভাইসেও যেন এই অ্যাপ চলতে পারে সেই দিকে নজর রাখতে হবে ডেভেলপারদের।

Advertisement

29 জুলাই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী দল 1 কোটি টাকা পুরস্কার পাবেন। এই অ্যাপ ব্যবহার করেই কেন্দ্র ও রাজ্য সরকারী কর্মীরা ভিডিও কনফারেন্স করবেন।

গত সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সরকারী কাজে Zoom ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। Zoom-এর সুরক্ষায় গাফিলতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

Zoom -এর বিকল্প পাঁচটা ভিডিও কনফারেন্স অ্যাপ

লকডাউনে ভারত সহ গটা বিশ্বের কয়েক কোটি মানুষ নিয়মিত Zoom ব্যবহার করে বাড়ি থেকে কাজ করছেন। সম্প্রতি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও Zoom ব্যবহার করে ভিডিও কনফারেন্স করতে দেখা গিয়েছিল।

Advertisement

Zoom ব্যবহার করে ভিডিও কনফারেন্স করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 

30 এপ্রিলের আগে এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে হবে। কন স্পিডের ইন্টারনেট কানেকশনেও যে কোন ডিভাইসে ডেভেলপারের তৈরি অ্যাপ ভালো ভাবে চলতে হবে। থাকতে হবে এনক্রিপশন। তুলনামূলক কম শক্তিশালী প্রসেসরের ডিভাইসেও যেন এই অ্যাপ চলতে পারে সেই দিকে নজর রাখতে হবে ডেভেলপারদের। 29 জুলাই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী দল 1 কোটি টাকা পুরস্কার পাবেন। এই অ্যাপ ব্যবহার করেই কেন্দ্র ও রাজ্য সরকারী কর্মীরা ভিডিও কনফারেন্স করবেন।

গত সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সরকারী কাজে Zoom ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। Zoom-এর সুরক্ষায় গাফিলতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। লকডাউনে ভারত সহ গটা বিশ্বের কয়েক কোটি মানুষ নিয়মিত Zoom ব্যবহার করে বাড়ি থেকে কাজ করছেন। সম্প্রতি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও Zoom ব্যবহার করে ভিডিও কনফারেন্স করতে দেখা গিয়েছিল।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  2. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  3. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  4. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  5. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  6. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  7. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  8. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  9. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  10. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.