Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 ফেব্রুয়ারি 2026 17:26 IST
হাইলাইট
  • Xiaomi তাদের সবচেয়ে বড় 75 ইঞ্চি QLED টিভি নিয়ে এসেছে
  • এই টিভির 4K ডিসপ্লে Dolby Vision ও HDR10+ সাপোর্ট করে
  • টিভিতে ডুয়াল 34W স্পিকারের ডলবি অডিও ও ডিটিএস এক্স প্রযুক্তি আছে

Xiaomi QLED TV X Pro 75 features a 4K display with supports for Dolby Vision, HDR10+

Photo Credit: Xiaomi

Xiaomi QLED TV X Pro 75: সিনেমা হলের মতো ছবি দেখার অভিজ্ঞতা বাড়িতে বসে পেতে চান? শাওমি আজ তেমনই সুযোগ নিয়ে হাজির হল। চীনা সংস্থাটি তাদের সবচেয়ে বড় QLED প্রযুক্তির টিভি ভারতে লঞ্চ করেছে, যার আকার 75 ইঞ্চি। এতে 4K রেজোলিউশনের ডিসপ্লে থাকার ফলে ছবি আরও পরিষ্কার ফুটে উঠবে। টিভিতে Dolby Vision, HDR10+, ও ফিল্মমেকার মোড রয়েছে। অর্থাৎ সিনেমাটিক এক্সপিরিয়েন্স পাবে দর্শকরা। নতুন Xiaomi QLED TV X Pro 75 মডেলের ফিচার্সের মধ্যে থাকছে Dolby Audio, 34 ওয়াট বুম বক্স স্পিকার, 120 হার্টজ রিফ্রেশ রেট, আই কেয়ার মোড, প্রিমিয়াম মেটাল বেজেলহীন ডিজাইন, কোয়াড কোর প্রসেসর, Apple Air Play 2 সাপোর্ট, ইত্যাদি।

Xiaomi QLED TV X Pro 75 স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

শাওমির নতুন কিউএলইডি টিভি 4K রেজোলিউশনের (3,840 x 2,160 পিক্সেল) 75 ইঞ্চির বিশাল ডিসপ্লের সাথে এসেছে, যা ঘরে সিনেমা বা স্পোর্টস দেখার জন্য উপযুক্ত। এটি ডলবি ভিশন ও এইচডিআর10+ সাপোর্ট করে৷ ফলে টেলিভিশনের পর্দায় আরও উন্নত কনট্রাস্ট, ব্রাইটনেস, এবং রঙের গভীরতা ফুটে উঠবে। টিভিতে ফিল্মমেকার মোড দেওয়া হয়েছে।

ওই মোড চালু করলে সিনেবা কিংবা ওয়েব সিরিজের অরিজিনাল ফ্রেম রেট, আসপেক্ট রেশিও, ও কালার প্রোফাইল অপরিবর্তিত থাকার দাবি করছে কোম্পানি। গেম খেলার জন্য টিভিতে অটো লো ল্যাটেন্সি মোড রয়েছে। গেমিং কনসোলের সাথে কানেক্ট করলে ইনপুট ল্যাগ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। 

সাউন্ড ভাল না হলে টিভি দেখার মজা মাঠে মারা যায়। শব্দ নিয়ে যাতে অভিযোগ না থাকে, তা নিশ্চিত করতে শাওমির QLED TV X Pro 75 ডুয়াল 34W স্পিকারের সাথে এসেছে। শব্দের আউটপুট আরও উন্নত করতে ডলবি অডিও, ডিটিএস এক্স, এবং ডিটিএস ভার্চুয়াল এক্স প্রযুক্তি ব্যবহার করেছে শাওমি। 

Xiaomi QLED TV X Pro 75 কোয়াড কোর Cortex A55 প্রসেসরে রান করে। এটি 32 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত৷ টিভিতে ডুয়াল ব্যান্ড Wi-Fi এবং ব্লুটুথ সাপোর্ট আছে৷ ওয়্যারলেস কাস্টিংয়ের জন্য AirPlay 2, Google Cast, ও Miracast সাপোর্ট আছে। শাওমির নতুন টিভি প্যাচওয়াল ইন্টারফেসে রান করে। এতে বিভিন্ন OTT প্ল্যাটফর্ম, লাইভ টিভি, ও রেকমেন্ডেড কনটেন্ট এক জায়গায় সাজানো থাকে।

টিভিতে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট আছে। দামের কথা বললে, Xiaomi QLED TV X Pro 75 ভারতে কিনতে 69,999 টাকা খরচ হবে। তবে শাওমি 5,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট দেওয়ার কারণে দাম 64,999 টাকায় নেমে আসবে। প্রি-বুক করা গ্রাহকরা চার বছর ওয়ারেন্টি পাবে। ফেব্রুয়ারি 27 শাওমির ওয়েবসাইটে সেল শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  2. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  3. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  4. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  5. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  6. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  7. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  8. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  9. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.