এই প্রযুক্তিতে ইন্টারনেট সরাসরি স্যাটেলাইট থেকে ফোনে পৌঁছয় এবং আলাদা করে সিম ডেটা লাগে না।
Photo Credit: Unsplash/Dimitri Karastelev
Airtel starts satellite powered mobile connectivity in Africa
Airtel এবার ইলন মাস্কের সংস্থা SpaceX-এর সঙ্গে হাত মিলিয়ে স্যাটেলাইট-টু-মোবাইল কানেক্টিভিটি পরিষেবা চালুর ঘোষণা করেছে। ফলে যেখানে কোনও মোবাইল টাওয়ার বা সাধারণ নেটওয়ার্ক কভারেজ নেই, সেখানেও স্মার্টফোন সরাসরি Starlink স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট চালাতে পারবে। এই পরিষেবার পোশাকি নাম ডাইরেক্ট টু সেল (Direct-to-Cell)। এর জন্য আলাদা কোনও স্যাটেলাইট ডিশ, রাউটার বা অন্য কোনও ডিভাইস প্রয়োজন হবে না। পরিষেবা সমর্থনকারী যে কোনও Android ফোন মহাকাশে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। Airtel বর্তমানে আফ্রিকায় তাদের গ্রাহকদের জন্য 30 দিনে বিনামূল্যে স্যাটেলাইট-টু-মোবাইল পরিষেবা অফার করছে।
এয়ারটেলের নতুন পরিষেবা ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে শুরু হয়েছে। টেলিকমটকের প্রতিবেদন অনুসারে, গ্রাহকরা মাইএয়ারটেল (MyAirtel) অ্যাপের মাধ্যমে স্যাটেলাইট পরিষেবার ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য রেজিস্টার করতে পারবেন। আফ্রিকা মহাদেশে প্রথমবার এমন প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু হয়েছে বলে জানা গিয়েছে।
স্যাটেলাইট-টু-মোবাইল-মোবাইল কানেক্টিভিটিতে আলাদা করে সিম ডেটার প্রয়োজন হয় না। এই প্রযুক্তিতে ইন্টারনেট বা ডেটা সরাসরি স্যাটেলাইট থেকে ফোনে পৌঁছয়। তবে বর্তমানে এই পরিষেবার ক্ষমতা সীমিত। এয়ারটেল দাবি করছে, আপাতত WhatsApp-এর মতো কম ডেটা প্রয়োজন এমন অ্যাপ ও অন্যান্য লাইটওয়েট অ্যাপস ব্যবহার করা যাবে।
SMS পরিষেবাও এই প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। পুরো ওয়েব ব্রাউজিং বা ভিডিও স্ট্রিমিংয়ের মতো বেশি ডেটা প্রয়োজন এমন কাজ করা যাবে না। অর্থাৎ, এটি মূলত কম ডেটা ও জরুরি পরিষেবা ব্যবহারের জন্য তৈরি। স্যাটেলাইট ইন্টারনেটের জন্য খোলা জায়গায় থাকা প্রয়োজন ও ফোনের আকাশের দিকে পরিষ্কার ভিউ থাকতে হবে। কারণ আকাশ ঢেকে গেলে বা বিল্ডিংয়ের ভিতরে থাকলে সংযোগের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে।
উল্লেখ্য, ডাইরেক্ট-টু সেল প্রযুক্তির ক্ষেত্রে বিদ্যুৎ ও স্পেকট্রাম ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে। তাই শুরুতে কম ব্যান্ডউইথের পরিষেবা দিয়ে শুরু করা হচ্ছে। তবে নতুন স্যাটেলাইট যুক্ত হলে গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। দুর্গম বা প্রত্যন্ত এলাকায় একটি মোবাইল সেল টাওয়ার তৈরি করতে খরচ প্রচুর। বিপুল পরিকাঠামোগত ব্যয়ের কারণে আফ্রিকার বিস্তীর্ণ গ্রামীণ অঞ্চল এখনও মোবাইল ইন্টারনেট পরিষেবার বাইরে রয়েছে। এই সমস্যার কার্যকর সমাধান হতে পারে স্যাটেলাইট কানেক্টিভিটি।
প্রযুক্তিটি স্যাটেলাইটকে মোবাইল টাওয়ারের মতো ব্যবহার করে। স্টারলিঙ্কের ডাইরেক্ট-টু-সেল-সেল নেটওয়ার্কে 650টির বেশি কৃত্রিম উপগ্রহ আছে। সেগুলির সিগন্যাল এয়ারটেলের কোর নেটওয়ার্কের মাধ্যমে রুট করা হবে। টেলিকম সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে পরিষেবাটি নির্দিষ্ট সাপোর্টেড Android ডিভাইসে ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications