মাত্র 99 টাকায় কয়েকশো গেমের ডালি নিয়ে হাজির Apple Arcade

বিজ্ঞাপন
Akhil Arora, আপডেট: 11 সেপ্টেম্বর 2019 12:49 IST
হাইলাইট
  • All Arcade গেমের মধ্যে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না
  • PS4 আর Xbox One কন্ট্রোলার ব্যবহার করে গেম খেলা যাবে
  • মাসে 99 টাকা খরচ হবে

Apple Arcade এ মোট 100 টি এক্সক্লিউসিভ গেম খেলা যাবে

Photo Credit: Apple

মঙ্গলবার লঞ্চ হল Apple এর গেমিং সাবস্ক্রিপশন সার্ভিস Apple Arcade। একই ইভেন্টে নতুন iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max সহ একাধিক প্রোডাক্ট ও সার্ভিস লঞ্চ করেছে Apple। মাত্র 99 টাকা খরচ হবে এই সাবস্ক্রিপশনে। Apple Arcade সাবস্ক্রিপশনে iPhone, iPad, MacOS আর Apple TV থেকে গেম খেলা যাবে। 19 সেপ্টেম্বর এই সার্ভিস শুরু করছে Apple। গোটা বিশ্বের 150 টি দেশে এই সাবস্ক্রিপশন সার্ভিস শুরু হবে। ভারতে Apple Arcade সাবস্ক্রিপশনের খরচ 99 টাকা। এক সাবস্ক্রিপশনে পরিবারের সবার গেম খেলতে পারবেন।

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max

ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11

শুরুতে Apple Arcade এ মোট 100 টি এক্সক্লিউসিভ গেম খেলা যাবে। ইতিমধ্যেই 30 টি গেম এর নাম প্রকাশ করেছে Apple। এই প্রতিবেদনের শেষে সেই গেমগুলির নাম জানানো হয়েছে। Capcom, Lego, Sega, Konami, Annapurna Interactive সহ অনেক জনপ্রিয় গেম ডেভেলপারের সাথে হাত মিলিয়ে এই গেম তৈরী করেছে Apple। এই গেমগুলি শুধুমাত্র Apple Arcade থেকেই খেলা যাবে।

'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5

রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Advertisement

মাসে 99 টাকা সাবস্ক্রিপশনের পরে Apple Arcade এর গেমের মধ্যে আলাদা খরচ করতে হবে না। থাকছে না কোন গোপন সাবস্ক্রিপশন ফি। গেমের মধ্যে কোন বিজ্ঞাপন দেখাবে না Apple। PS4 আর Xbox One কন্ট্রোলার ব্যবহার করে iPhone, iPad আর Mac আর Apple TV থেকে Apple Arcade এর গেমগুলি খেলা যাবে।

কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple

Advertisement

স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় ঝড়, মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+

App Store এর নীচে Apple Arcade ট্যাব শুরু হচ্ছে। সেখান থেকেই Apple Arcade গেম ডাউনলোড করা যাবে। Apple Music, iTunes, iCloud আর Apple Pay এর সাথেই নতুন Apple Arcade ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল Apple।

শুরুতে Apple Arcade থেকে নীচের গেমগুলি খেলা যাবে:

  • ATONE: Heart of the Elder Tree
  • Beyond a Steel Sky
  • The Bradwell Conspiracy
  • Cardpocalypse
  • Doomsday Vault
  • Down in Bermuda
  • Enter the Construct
  • Fantasian
  • Frogger in Toy Town
  • HitchHiker
  • Hot Lava
  • Kings of the Castle
  • Lego Arthouse
  • Lego Brawls
  • Lifelike
  • Little Orpheus
  • Monomals
  • Mr. Turtle
  • No Way Home
  • Oceanhorn 2: Knights of the Lost Realm
  • Overland
  • The Pathless
  • Projection: First Light
  • Repair
  • Sayonara Wild Hearts
  • Shantae and the Seven Sirens
  • Shinsekai: Into the Depths
  • Sneaky Sasquatch
  • Sonic Racing
  • Spidersaurs
  • UFO on Tapes: First Contact
  • Where Cards Fall
  • Winding Worlds
  • Yaga
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.