Netflix কে টেক্কা দিতে মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+

ভিডিও স্ট্রিমিং সার্ভিসের জগতে প্রবেশ করল Apple। মঙ্গলবার iPhone 11 লঞ্চ ইভেন্টে একাধিক প্রোডাক্ট ও ইন্টারনেট সার্ভিসের সাথেই লঞ্চ হয়েছে Apple TV+ স্ট্রিমিং সার্ভিস।

Netflix কে টেক্কা দিতে মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+

Photo Credit: Apple

Apple TV+ সাবক্রিপশনে মাসে 99 টাকা খরচ হবে

হাইলাইট
  • লঞ্চ হয়েছে Apple TV+ স্ট্রিমিং সার্ভিস
  • মাসে 99 টাকা খরচ হবে
  • একই সাথে Apple Arcade গেমিং সার্ভিস লঞ্চ হয়েছে
বিজ্ঞাপন

ভারত সহ গোটা বিশ্বে স্ট্রিমিং সার্ভিসের রমরমা। এবার ভিডিও স্ট্রিমিং সার্ভিসের জগতে প্রবেশ করল Apple। মঙ্গলবার iPhone 11 লঞ্চ ইভেন্টে একাধিক প্রোডাক্ট ও ইন্টারনেট সার্ভিসের সাথেই লঞ্চ হয়েছে Apple TV+ স্ট্রিমিং সার্ভিস। নতুন এই স্ট্রিমিং সার্ভিস ব্যবহারে মাসে 99 টাকা খরচ হবে। নতুন iPhone, iPad, Apple TV, Mac আর iPod গ্রাহকরা প্রথম এক বছর বিনামূল্যে Apple TV+ ব্যবহার করতে পারবেন। কোন অতিরিক্ত খরচ ছাড়াও পরিবারের সবাই এই সাবক্রিপশন স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন।

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max

ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11

ইতিমধ্যেই Apple TV+ কনটেন্টের জন্য 6 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 43,040 কোটি টাকা) বিনিয়োগ করেছে Apple। নিজেদের কনটেন্টে প্রতি বছর 15 বিলিয়ান মার্কিন ডলার খ্রচ করে Netflix। Apple TV+ এ আপাতত কয়েকটি সিরিজ ও তথ্যচিত্র দেখা যাবে। 1 নভেম্বর থেকে বিশ্বব্যাপী Apple TV+ পরিষেবা শুরু হবে। এর পরে প্রতি মাসে নতুন সিরিজ ও তথ্যচিত্র যোগ হতে থাকবে।

'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5

রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Apple TV+ ছাড়াও মঙ্গলবার ইভেন্টে Apple Arcade গেমিং সাবস্প্রিপশন লঞ্চ করেছে Apple। এই সাবক্রিপশন সার্ভিসে মাসে মাত্র 99 টাকা খরচ করে iPhone,  iPad, Mac আর Apple TV থেকে পরিবারের সব সদস্য গেম খেলতে পারবেন। PS4 আর Xbox One কন্ট্রোলার ব্যবহার করে নতুন এই গেমগুলি খেলা যাবে। আপাতত Apple Arcade এ 100 টি গেম থাকছে। এর মধ্যে 30 টি গেমের নাম প্রকাশ করেছে Apple। App Store থেকে Apple Arcade গেম ডাউনলোড করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »