তরল হাইড্রোজেনে চলবে বিল গেটসের নতুন প্রমোদ তরী

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 ফেব্রুয়ারি 2020 14:18 IST
হাইলাইট
  • বিলাসবহুল প্রমোদ তরী কিনেছেন বিল গেটস
  • লিকুইড হাইড্রোজেনে এই যান চলবে
  • 14 জন অতিথি সফর করতে পারবেন

370 ফুট লম্বা পাঁচতলা এই জল যানে 14 জন অতিথি সফর করতে পারবেন

Photo Credit: Sinot

এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি বিল গেটস (Bill Gates)। সম্প্রতি এক বিলাসবহুল প্রমোদ তরী কিনেছেন Microsoft -এর সহ প্রতিষ্ঠাতা। তরল হাইড্রোজেনে চলবে এই জল যান। অর্থাৎ এই প্রমোদ তরী চললে ধোঁয়ার পরিবর্তে জল নির্গত হবে। প্রমোদ তরী চেপে ঘোরার অভ্যাস থাকলেও এতদিন বিল গেটসের নিজের জলযান ছিল না। 4,600 কোটি টাকার এই বিলাসবহুল প্রমোদ তরীতে চড়েই এবার ভ্রমণ করবেন গেটস।

আগে এই ধরনের তরল হাইড্রোজেনে চলা প্রমোদ তরী দেখা যায়নি।

Advertisement

370 ফুট লম্বা পাঁচতলা এই জল যানে 14 জন অতিথি সফর করতে পারবেন। নাবিক দলে 31 জন থাকতে পারবেন। থাকছে একটি জিম, যোগ স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও পুল। রবিবার ডেইলি মেলে এই খবর সামনে এসেছে।

Google Maps -কে বোকা বানিয়ে তৈরি হল 'নকল' ট্রাফিক জ্যাম! কীভাবে?

এই প্রমোদ তরীতে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের সঠিক সমন্বয়ে মিশ্রণ করে এই কাজ চলতে থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bill Gates, Microsoft
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.