Croma Black Friday Sale offers discounts on select Apple devices
Photo Credit: Apple
Croma Black Friday সেল শুরু হয়ে গেল। এই সেলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, টিভি, এবং হোম অ্যাপ্লায়েন্সে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। সেল চলবে নভেম্বর 30 পর্যন্ত। ক্রোমা নজরকাড়া এক্সচেঞ্জ অফার ও ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধাও দিচ্ছে। নতুন স্মার্টফোন, টিভি বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস কেনার পরিকল্পনা থাকলে এই সেল হতে পারে ভালো সুযোগ। ক্রেতারা সহজ EMI অপশনেও পণ্য কিনতে পারবে। Croma Black Friday Sale সংস্থার রিটেল স্টোর ও ওয়েবসাইটে চলছে। এই প্রতিবেদনে সেলে উপলব্ধ বিভিন্ন প্রোডাক্টে সেরা অফারের সন্ধান দেওয়া থাকল।
ক্রোমা ব্ল্যাক ফ্রাইডে সেলে ক্যাশব্যাক, পুরনো ডিভাইস এক্সচেঞ্জ, ও অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসের মাধ্যমে কম দামে আইফোন কেনার সুযোগ পাবে গ্রাহকরা। iPhone 16 (128 জিবি) 45,490 টাকায় কেনা যাবে। ব্যাঙ্কের তরফে সর্বোচ্চ 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। iPhone 14 (128 জিবি) এক্সচেঞ্জ করলে 24,000 টাকা পর্যন্ত দাম ও অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস হিসেবে আরও 8,000 টাকা পর্যন্ত ছাড় মিলবে।
মাসিক কিস্তি 2,638 টাকা থেকে শুরু। আইফোন 16-এ 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা HDR10, ডলবি ভিশন, এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি Apple A18 প্রসেসরে রান করে। ডিভাইসে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আছে। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের।
iPhone 17 Pro Max (256 জিবি, অরেঞ্জ) 96,290 টাকায় কেনা যাচ্ছে। অফারের মধ্যে 4,000 টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক আছে। iPhone 14 (128 জিবি) এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 24,000 টাকা ও অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস হিসেবে আরও 8,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। EMI শুরু হচ্ছে 11,143 টাকা থেকে। ক্রোমা ব্ল্যাক ফ্রাইডে সেলে Samsung Galaxy S26 Ultra কেনা যাচ্ছে 85,999 টাকায় (12 জিবি + 256 জিবি)।
জানিয়ে রাখি, ক্রোমা বেছে নেওয়া কয়েকটি ল্যাপটপ মডেলের উপর সর্বোচ্চ 20 শতাংশ অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ক্যাশব্যাক এবং EMI অফার করছে। Lenovo 14 Yoga S7 সব অফার অন্তর্ভুক্ত করে 1,02,392 টাকায় পাওয়া যাচ্ছে। HP 14 OmniBook 5 AI ল্যাপটপ (16 জিবি + 512 জিবি) মডেলের দাম 69,810 টাকায় নেমে এসেছে। Acer Aspire Lite পাওয়া যাচ্ছে 43,609 টাকায়।
অন্য দিকে, LG 55 ইঞ্চি 4K AI Nano টিভি কেনা যাচ্ছে 44,990 টাকায়। Sony 65-inch Bravia 3II পাওয়া যাচ্ছে 1,16,990 টাকায়। এছাড়াও, LG 75 ইঞ্চি 4K AI Nano TV কেনা যাবে 89,990 টাকায়। নির্বাচিত মডেলে 1,999 টাকা থেকে EMI শুরু। ক্রেতারা 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.