বাঙালি গ্রাহকদের জন্য তিনটি নতুন কম্বো প্যাক নিয়ে এল Dish TV

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 ডিসেম্বর 2019 09:14 IST
হাইলাইট
  • সম্পূর্ণ বাংলা প্যাকে 196 টি স্ট্যান্ডার্ড ডেফিনিশন চ্যানেল দেখা যাবে
  • 219 টাকায় পাওয়া যাবে স্বাগত ক্রিকেট বাংলা প্যাক
  • Dish TV ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন তিনটি প্যাক দেখা গিয়েছে

তিনটি নতুন কম্বো প্যাক নিয়ে এল Dish TV

বাঙালি গ্রাহকদের জন্য তিনটি নতুন কম্বো প্যাক নিয়ে এল Dish TV। সম্পূর্ণ বাংলা, স্বাগত বাংলা আর স্বাগত ক্রিকেট বাংলা নামে তিনটি নতুন প্যাক নিয়ে এসেছে কোম্পানি। এই প্যাকগুলিতে স্ট্যান্ডার্ড ডেফিনিশন ও হাই ডেফিনিশন চ্যানেল দেখা যাবে। 169 টাকা থেকে নতুন প্যাকের দাম শুরু হচ্ছে। নতুন তিনটি প্যাকে 234 টা পর্যন্ত চ্যানেল দেখা যাবে।

সম্পূর্ণ বাংলা প্যাক

Advertisement

Dish TV ওয়েবসাইটে জানানো হয়েছে সম্পূর্ণ বাংলা প্যাকে 196 টি স্ট্যান্ডার্ড ডেফিনিশন চ্যানেল দেখা যাবে। সম্পূর্ণ বাংলা প্যাক ব্যবহার করতে পাসে 169 টাকা খরচ হবে। 207 টাকা দিলে দেখা যাবে হাই ডেফিনিশন চ্যানেল।

স্বাগত ক্রিকেট প্যাক

219 টাকায় পাওয়া যাবে স্বাগত ক্রিকেট বাংলা প্যাক। এই প্ল্যানে মাসে 219 টাকা খরচ হবে। থাকছে মোট 234 টা চ্যানেল দেখার সুযোগ। 334 টাকা দিলে এই প্যাকে হাই ডেফিনিশন চ্যানেল দেখা যাবে।

Advertisement

স্বাগত বাংলা প্যাক

এই দুই প্যাক ছাড়াও নতুন স্বাগত বাংলা প্যাক নিয়ে এসেছে Dish TV। এই প্যাকে মাসে 204 টাকা খরচ হবে, থাকছে 218 টা চ্যানেল দেখার সুযোগ। এই প্যাকে হাই ডেফিনিশন চ্যানেল দেখতে 306 টাকা খরচ করতে হবে।

DreamDTH ওয়েবসাইটে প্রথম নতুন প্যাকগুলি সামনে এসেছে। Dish TV ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন তিনটি প্যাক দেখা গিয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  2. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  3. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  4. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  5. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  6. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  7. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  8. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  9. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  10. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.