Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার

Dyson CameraJet টুথব্রাশের ক্যামেরা প্রতি সেকেন্ডে 28টি লাইভ ছবি তুলতে পারে এবং AI ছবিগুলি বিশ্লেষণের মাধ্যমে দাঁতের মধ্যে ফাঁক শনাক্ত করে।

Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার

Photo Credit: Dyson

Dyson CameraJet uses AI to detect gaps between teeth and send a jet of mouthwash there

হাইলাইট
  • Dyson CameraJet টুথব্রাশের মাথায় একটি ক্যামেরা আছে
  • এটি দাঁতের প্লাক পরিষ্কার করতে হাই-প্রেশার মাউথওয়াশের ছোট জেট পাঠায়
  • ব্যবহারকারীরা টুথব্রাশটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবে
বিজ্ঞাপন

Dyson এবার ওরাল কেয়ার সেগমেন্টে প্রবেশ করল। ব্রিটিশ সংস্থাটি তাদের প্রথম স্মার্ট টুথব্রাশ বাজারে লঞ্চ করেছে, যার নাম CameraJet। এটি অন্যান্য ইলেকট্রিক টুথব্রাশের তুলনায় অনেকটা আলাদা। কারণ ব্রাশটির মাথায় একটি ছোট ক্যামেরা আছে, যা সেকেন্ডে 28টি ছবি বিশ্লেষণের মাধ্যমে দাঁতের মধ্যে ফাঁক খুঁজে বার করতে পারে। ক্যামেরা যখনই দাঁতের ফাঁক শনাক্ত করে, তখনই সেখানে স্বয়ক্রিংভাবে হাই-প্রেশার মাউথওয়াশ স্প্রে করে। ফলে এটি কার্যকরভাবে দাঁতের ফাঁক পরিষ্কার করতে সক্ষম। Dyson দাবি করছে যে, এই টুথব্রাশ তৈরি করতে তাদের প্রায় ছয় বছর রিসার্চ ও ডেভেলপমেন্ট করতে হয়েছে।

Dyson আনল ক্যামেরাযুক্ত টুথব্রাশ CameraJet

ডাইসন ক্যামেরাজেটে ক্যামেরা, মেশিন লার্নিং, এবং প্রিসিশন জেটিং সিস্টেম রয়েছে। এটি 0.1 মেগাপিক্সেল (1 লক্ষ পিক্সেল) ম্যাক্রো ক্যামেরা দিয়ে সজ্জিত। এই ক্যামেরা প্রতি সেকেন্ডে 28টি লাইভ ছবি তুলতে পারে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সিস্টেম ছবিগুলি অ্যানালাইজ করে দাঁতের মধ্যের ফাঁক শনাক্ত করে।

ডাইসন ক্যামেরাজেট গ্যাপ খুঁজে পাওয়ার প্রায় 100 মিলিসেকেন্ডের মধ্যে সেই জায়গায় উচ্চচাপের মাউথওয়াশের ছোট জেট পাঠায়। এতে দাঁতের মাঝখানে জমে থাকা প্লাক পরিষ্কার হয়ে যায়। নির্দিষ্ট জায়গায় মাউথওয়াশ পৌঁছে যায়ওয়ার কারণে মাড়ির কোণায় আটকে থাকা খাদ্যের কণাও ধুয়ে বেরিয়ে যায়।

ব্যবহারকারীরা টুথব্রাশটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এর জন্য ব্লুটুথ বা ওয়াই-ফাই ব্যবহার করে MyDyson অ্যাপের সঙ্গে ডিভাইস সংযুক্ত করতে হবে। তারপর স্মার্টফোনের পর্দায় মুখের ভিতরের ছবি ফুটে উঠবে। সংস্থার দাবি, ক্যামেরায় তোলা যে কোনও ছবি ডিভাইসে স্টোর করা বা ক্লাউডে পাঠানো হয় না।

CameraJet-এর হাতলের ভিতরে 12.5 মিলিমিটারের মাউথওয়াল রিজার্ভার আছে। বিশেষ ডিজাইনের জন্য ব্রাশ যে দিকেই কাত করা থাকুক না কেন, দাঁত পরিষ্কার করার তরলের সাপ্লাই স্থির থাকে। রিজার্ভারের ভিতরে একটি এয়ার ব্লাডার আছে। ট্যাঙ্ক রিফিল হতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে।

ডিভাইসের ব্রাশ হেডে একটি RFID ট্যাগ আছে৷ এটি ব্রাশের মাখা কতদিন ব্যবহার হয়েছে, তা ট্র্যাক করে। বদলানোর প্রয়োজন হলে সতর্ক করে। এটি সাধারণ টুথপেস্ট ও মাউথওয়াশের সঙ্গেও ব্যবহার করা যাবে। তবে ডাইসন নিজেদের তৈরি লো-ফোম টুথপেস্ট এবং মাউথওয়াশ আনছে। কারণ ফেনা যত কম উৎপন্ন হবে, ক্যামেরার দাঁতের মধ্যেকার ফাঁক আরও স্পষ্ট দেখতে পারবে।

Dyson CameraJet সম্পুর্ণ চার্জ করলে 10 দিন ব্যবহার করা যাবে। এতে IPX7 ওয়াটার রেজিস্ট্যান্স আছে। এটি বর্তমানে আমেরিকায় উপলব্ধ। কোম্পানি টুথব্রাশের দাম 499 ডলার (প্রায় 47,000 টাকা) রেখেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »