আপনার ব্যাক্তিগত সব তথ্য চিনকে বিক্রি করে দিয়েছে Facebook

বিশ্বব্যাপী মোট 60টি সংস্থাকে গ্রাহকের তথ্য বিক্রি করে ফেসবুক। এর মধ্যেই অন্যতম চিনের Huawei, Lenovo Oppo ও TCL।

আপনার ব্যাক্তিগত সব তথ্য চিনকে বিক্রি করে দিয়েছে Facebook

বিশ্বব্যাপী মোট 60টি সংস্থাকে গ্রাহকের তথ্য বিক্রি করে ফেসবুক।

হাইলাইট
  • বিশ্বের মোট 60টি কোম্পানির সাথে গ্রাহকের তথ্য শেয়ারের চুক্তি আছে ফেসবুকের
  • এর মধ্যেই অন্যতম চিনের Huawei, Lenovo Oppo ও TCL
  • এই সপ্তাহেই Huawei এর সাথে চুক্তি শেষ হয়ে যাবে
বিজ্ঞাপন

কমপক্ষে চারটি চিনের কোম্পানিকে গ্রাহকের ব্যাক্তিগত তথ্য পাচার শেয়ার করেছে ফেসবুক। এর মধ্যে অন্যতম চিনের জনপ্রিয় স্মার্টফোন কোমানি Huawei। মঙ্গলবার এই খবর স্বীকার করেছে মার্কিন সোশাল মিডিয়া কোম্পানি। আর এর পরেই মার্কিন গোয়েন্দা বিভাগের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। চিন বাকি বিশ্বের উপরে নজরদারী করার জন্যই ফেসবুকের এই তথ্য ব্যাবহার করেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত চিনে নিষিদ্ধ সোশাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুক।

কোম্পানি জানিয়েছে বিশ্বব্যাপী মোট 60টি সংস্থাকে গ্রাহকের তথ্য বিক্রি করে ফেসবুক। এর মধ্যেই অন্যতম চিনের Huawei, Lenovo Oppo ও TCL। প্রসঙ্গত বিশ্বের মোট 60টি কোম্পানির সাথে গ্রাহকের তথ্য শেয়ারের চুক্তি আছে ফেসবুকের।

এই চুক্তির প্রায় অর্ধেক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফেসবুক জানিয়েছে এই সপ্তাহেই Huawei এর সাথে চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু চিনের বাকি তিন কোম্মপানির সাথে কবে চুক্তি শেষ হবে তা জানায়নি ফেসবুক।

ইতিমধ্যেই মার্ক জুকারবার্গের প্রতিক্রিয়া দাবি করেছে রাজনৈতিক দলগুলি। সম্প্রতি এক রাজনৈতিক সংগঠনের হাতে কয়েক লক্ষ গ্রাহকের তথ্য চলে গিয়েছিল… আর এরপরেই কোম্পানি জানিয়েছিল গ্রাহকের তথ্য আর অন্য কোম্পানির সাথে শেয়ার করবে না ফেসবুক। সেই সময়েই 60টি নতুন কোম্পানির কাছে কয়েকশো কোটি গ্রাহকের ব্যাক্তিগত তথ্য শেয়ার করার খব সামনে এলো। প্রসঙ্গত এই খবর প্রথম সামনে আনে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস।

চিনের বিভিন্ন কোম্পানিকে এইভাগে তথ্য দিয়ে দেওয়ার কারনে খুব স্বাভাবিক ভাবেই মার্কিন দুনিয়ায় সুরক্ষা নিয়ে নিন্তা শুরু হয়েছে। অনেকেই বলছেন এইভাবে বকলমে চিনের সরকার গোটা বিশ্বের উপরে গোয়েন্দাগিরি করত। আর এই খবর সামনে আসার পরেই মার্কিন রাজনৈতিক মহলে শিশাল প্রতিক্রিয়া শুরু হয়েছে। কপালে ভাঁজ পড়েছে মার্কিন গোয়েন্দাদেরও।

প্রসঙ্গত সম্রতি 60 টি ফোন প্রস্তুতকারী সংস্থার সাথে ফেসবুকের ডাটা শেয়ারিং চুক্তির খবর প্রকাশ পায় নিউ ইয়র্ক টাইমসে। এর মধ্যেই অন্যতম Amazon, Apple, Blackberry, HTC, Microsoft ও Samsung এর মতো কোম্পানিগুলি। ফেসবুকের তরফে থেকে এই খবর জানানো হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »