Flipkart Big Billion Days Sale 2025: ফ্লিপকার্ট আনছে দেশের সবথেকে বড় সেল, শুরু কবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 সেপ্টেম্বর 2025 18:57 IST
হাইলাইট
  • Flipkart Big Billion Days সেলে iPhone 16, Samsung Galaxy S24 ফোনে ছাড়
  • Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট
  • ফ্লিপকার্ট সেলের তারিখ শীঘ্রই ঘোষণা করবে

Flipkart Big Billion Days সেল Amazon Great Indian Festival সেলের সাথেই শুরু হবে

Photo Credit: Flipkart

Flipkart Big Billion Days Sale 2025 এর দামামা বেজে গেল। পুজোর মরসুম উপলক্ষে প্রতি বছর মেগা শপিং ফেস্টিভ্যালের আয়োজন করে ফ্লিপকার্ট। এই বছরেও তার অন্যথা হচ্ছে না। আসন্ন সেলে ই-কমার্স সংস্থাটি স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, ল্যাপটপ, হেডফোন, ক্যামেরা, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিন পণ্য বাজার দরের থেকে অনেক সস্তায় বিক্রি করবে। Axis ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে ক্রেতাদের কেনাকাটায় 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা সেলের 24 ঘন্টা আগে আগাম অ্যাক্সেস পাবে বলে মনে করা হচ্ছে।

Flipkart Big Billion Days Sale 2025 কেমন অফার দেবে 

ফ্লিপকার্ট তাদের অ্যাপ ও ওয়েবসাইটের হোম পেজে বিগ বিলিয়ন ডেজ সেলের ব্যানার লাইভ করেছে। ট্যাগলাইন অনুযায়ী, এই বছরের বিগ বিলিয়ন ডেজ সেল আগের বছরের তুলনায় আরও বড় আকারে আয়োজন করা হবে। অর্থাৎ সংস্থার ইঙ্গিত, এই সেলে গ্রাহকরা আগের চেয়ে বেশি ছাড়, অফার এবং ডিল পাবেন। গত বছর সেপ্টেম্বর 27 থেকে সবার জন্য বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হয়েছিল। 26 তারিখেই আর্লি অ্যাক্সেস পেয়েছিল প্লাস গ্রাহকেরা। এই মাসের মাঝামাঝি সময়ে সেল শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

Flipkart এখনও সেলের তারিখ ঘোষণা করেনি, তবে iPhone 16, Samsung Galaxy S24, OnePlus Buds 3, এবং Motorola Edge 60 Pro ডিসকাউন্টে বিক্রির কথা ঘোষণা করেছে। স্মার্টফোন ও ইয়ারফোন ছাড়াও, গ্রাহকরা Intel PC, 55-ইঞ্চি স্মার্ট টিভি, ও ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের উপরেও আকর্ষণীয় অফার পেতে পারেন।

ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে, যাতে এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পান। তবে মনে করা হচ্ছে, অফারটি শুধু ক্রেডিট কার্ড ও ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডেবিট কার্ডে ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা কম। বিভিন্ন পণ্যের দাম তো কমবেই, পাশাপাশি ক্রেতারা UPI অফার ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে পারবেন।

এছাড়াও, গ্রাহকরা পে লেটার পরিষেবার সুবিধাও নিতে পারবেন। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকদের জন্য সুপারকয়েনস অফারও থাকার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, Amazon Great Indian Festival Sale 2025 এর দামামাও বেজে গিয়েছে। ফ্লিপকার্টের প্রতিদ্বন্দ্বী সংস্থাটি জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। অ্যামাজন প্রাইম সদস্যরা 24 ঘন্টা আগেই সেলের আর্লি অ্যাক্সেস পাবে। অ্যামাজন পে লেটার রিওয়ার্ডসে অতিরিক্ত 600 টাকা পাওয়ার সুযোগ পাবে ক্রেতারা। ফ্লিপকার্ট অথবা অ্যামাজন কেউউ এখনও সেলের তারিখ প্রকাশ করেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.