Amazon Great Indian Sale কে টেক্কা দিতে আসছে Flipkart Republic Day Sale

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জানুয়ারী 2019 13:12 IST
হাইলাইট
  • 20 – 22 জানুয়ারী পর্যন্ত চলবে Flipkart Republic Day Sale
  • মোবাইল ফোন, ল্যাপটপ ও টিভিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে
  • SBI কার্ড গ্রাহকদের সব প্রোডাক্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় দেবে Flipkart

20 – 22 জানুয়ারী পর্যন্ত চলবে Flipkart Republic Day Sale

20 জানুয়ারী নতুন সেল নিয়ে আসছে Amazon। হাত গুটিয়ে বসে না থেকে একই দিনে নতুন সেল এর ঘোষণা করল Flipkart। Republic Day Sale এ মোবাইল ফোন, ল্যাপটপ ও টিভিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। SBI কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়। সাথে একাধিক প্রোডাক্টে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার নিয়ে আসছে Flipkart। 20 – 22 জানুয়ারী পর্যন্ত চলবে Flipkart Republic Day Sale।

 

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই দেদার ছাড় নিয়ে এল Amazon

 

ইতিমধ্যেই ওয়েবসাইটে বিশেষ বিভাগে এই সেলের সব খবর বিস্তারে প্রকাশ করতে শুরু করেছে Flipkart। সেখানে জানানো হয়েছে মোবাইল ফোনে থাকবে “বিশাল ছাড়”। এছাড়াও টিভি ও অ্যাপলায়েন্সে 70 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ইলেকট্রনিক্স ও অ্যাকসেসারিজে থাকছে 80 শতাংশ পর্যন্ত ছাড়।

 

আরও পড়ুন: Jio বধে নতুন এই ফন্দি এঁটেছে Airtel

 

Republic Day Sale এ SBI কার্ড গ্রাহকদের সব প্রোডাক্টে অতিরিক্ত 10 শতাংশ ছাড় দেবে Flipkart। নির্বাচিত কিছু ব্যাঙ্কের কার্ডে থাকছে নো-কস্ট ইএম আই এর সুবিধা।

Advertisement

চার দিনের এই সেলে প্রত্যেকদিন বিভিন্ন সেলে নতুন নতুন অফার নিয়ে হাজির হবে Flipkart। এছাড়াও Flipkart ব্র্যান্ডের প্রোডাক্টে থাকছে 70 শতাংশ পর্যন্ত ছাড়।

 

আরও পড়ুন: অপেক্ষা শেষ, আজই কেনা যাবে দুটি নতুন Xiaomi স্মার্টটিভি

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.