Google অনলাইন শপিং-এর জন্য একঝাঁক AI ফিচার নিয়ে এসেছে, যা Gemini, গুগল সার্চ, ও সার্কেল টু সার্চে কাজ করবে।
Photo Credit: Unsplash/Solen Feyissa
Google adds AI powered Shopping features to Gemini app, AI Mode and Circle to Search
বর্তমান প্রজন্ম ঘরে বসে স্মার্টফোন এবং ল্যাপটপের পর্দায় পছন্দের জিনিস দেখে ই-কমার্স সাইটে অর্ডার করতে বেশি স্বচ্ছন্দ। অনলাইনে কেনার আগে পণ্যের কোয়ালিটি বা কোন সাইটে কম দামে পাওয়া যাবে, তা জানতে একাধিক সাইট ঘাঁটাঘাঁটি করি আমরা। কিন্তু এখন আর বিভিন্ন ওয়েবসাইটে খুঁজতে গিয়ে সময়ের অপচয় হবে না। Google অনলাইন শপিং আরও সহজ করে তুলতে একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) চালিত ফিচার নিয়ে এসেছে। এগুলি জেমিনাই, গুগল সার্চ, ও সার্কেল টু সার্চে কাজ করবে। ইউজাররা সাধারণ ভাষায় প্রশ্ন করলেই এআই যে কোনও পণ্যের প্রাসঙ্গিক তথ্য, রিভিউ, ও বিভিন্ন শপিং সাইটের দামের তুলনা দেখাবে। আলাদা করে ব্রাউজার বা অন্য অ্যাপ খুলতে হবে না।
গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, তারা Gemini অ্যাপে শপিং ফিচার যুক্ত করছে। এর ফলে অনলাইনে প্রথাগত কীওয়ার্চ সার্চের উপর নির্ভর করে থাকতে হবে না। গ্রাহকরা সরাসরি চ্যাটে প্রশ্ন করলেই নির্দিষ্ট পণ্যের লিস্টিং (ইলেকট্রনিক্স বা জামাকাপড় হতে পারে), কম্পারিজন টেবিল, দাম, ও কেনার লিঙ্ক দেখতে পাবেন। প্রোডাক্টের ভালমন্দ সবকিছু জানাবে এআই। ফিচারটি বর্তমানে ইংরেজি ও হিন্দি ভাষায় উপলব্ধ। পরবর্তীতে বাংলা সহ আরও ভাষা যুক্ত হবে বলে আশা করা যায়।
মার্কিন টেক জায়ান্টটি এই ক্ষেত্রে বিশাল শপিং গ্রাফ (Shopping Graph) ডেটাবেস ব্যবহার করছে। সেখানে ওয়েব দুনিয়ায় উপলব্ধ 50 বিলিয়নের (5,000 কোটি) বেশি জিনিসপত্রের ডেটা রয়েছে ও রিয়েল টাইমে তথ্য আপডেট হয়। আগে সার্চ করে কেনাকাটায় অভ্যস্ত ছিলেন৷ এখন AI-এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবেন।
গুগল সার্চের এআই মোডেও বড় আপগ্রেড এসেছে। জিজ্ঞাসা করলে সার্চ রেজাল্টে শুধুমাত্র লিঙ্ক নয়, দাম, রিভিউ, এবং স্টক সম্পর্কিত তথ্য মিলবে। সংস্থার দাবি, যদি দু'টি প্রোডাক্টের মধ্যে কনফিউশন থাকে, তাহলে বৈশিষ্ট্যের তুলনামূলক টেবিল রেজাল্টে দেখতে পাওয়া যাবে। একইসাথে ছবি ও সরাসরি কেনার লিঙ্ক সার্চে তুলে ধরবে গুগল এআই মোড। এটি এখন শুধু ইংরেজি ভাষা সাপোর্ট করে।
নতুন আপডেটে সার্কেল টু সার্চ ফিচার আরও উন্নত হয়েছে। এটি এখন একটি ছবির মধ্যে থাকা একাধিক আইটেম শনাক্ত করে ইন্টারনেটে সার্চ করতে পারবে। যেমন, ফিচারটি ছবিতে থাকা জামা, টুপি, প্যান্ট, ঘড়ি বা জুতো আলাদাভাবে খুঁজে বের করে কেনার অপশন দেখাতে সক্ষম। এক কথায়, এআই-এর মাধ্যমে অনলাইন কেনাকাটায় নতুন বিপ্লব আনল গুগল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels