Google অনলাইন শপিংয়ে বিপ্লব আনল, খুঁজে দেবে সেরা প্রোডাক্ট, বলবে কোথায় পাবেন সস্তায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 এপ্রিল 2026 16:38 IST
হাইলাইট
  • Gemini সরাসরি চ্যাটে প্রোডাক্টের লিস্টিং, দাম, ও কেনার লিঙ্ক দেখাবে
  • গুগল সার্চে AI মোডে ভিজ্যুয়াল, রিভিউ, ও তুলনামূলক টেবিল দেখা যাবে
  • সার্কেল টু সার্চ ছবিতে থাকা একাধিক বস্তু আলাদাভাবে খুঁজে বের করবে

Google adds AI powered Shopping features to Gemini app, AI Mode and Circle to Search

Photo Credit: Unsplash/Solen Feyissa

বর্তমান প্রজন্ম ঘরে বসে স্মার্টফোন এবং ল্যাপটপের পর্দায় পছন্দের জিনিস দেখে ই-কমার্স সাইটে অর্ডার করতে বেশি স্বচ্ছন্দ। অনলাইনে কেনার আগে পণ্যের কোয়ালিটি বা কোন সাইটে কম দামে পাওয়া যাবে, তা জানতে একাধিক সাইট ঘাঁটাঘাঁটি করি আমরা। কিন্তু এখন আর বিভিন্ন ওয়েবসাইটে খুঁজতে গিয়ে সময়ের অপচয় হবে না। Google অনলাইন শপিং আরও সহজ করে তুলতে একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) চালিত ফিচার নিয়ে এসেছে। এগুলি জেমিনাই, গুগল সার্চ, ও সার্কেল টু সার্চে কাজ করবে। ইউজাররা সাধারণ ভাষায় প্রশ্ন করলেই এআই যে কোনও পণ্যের প্রাসঙ্গিক তথ্য, রিভিউ, ও বিভিন্ন শপিং সাইটের দামের তুলনা দেখাবে। আলাদা করে ব্রাউজার বা অন্য অ্যাপ খুলতে হবে না।

Google একঝাঁক নতুন AI শপিং ফিচার এনেছে

গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, তারা Gemini অ্যাপে শপিং ফিচার যুক্ত করছে। এর ফলে অনলাইনে প্রথাগত কীওয়ার্চ সার্চের উপর নির্ভর করে থাকতে হবে না। গ্রাহকরা সরাসরি চ্যাটে প্রশ্ন করলেই নির্দিষ্ট পণ্যের লিস্টিং (ইলেকট্রনিক্স বা জামাকাপড় হতে পারে), কম্পারিজন টেবিল, দাম, ও কেনার লিঙ্ক দেখতে পাবেন। প্রোডাক্টের ভালমন্দ সবকিছু জানাবে এআই। ফিচারটি বর্তমানে ইংরেজি ও হিন্দি ভাষায় উপলব্ধ। পরবর্তীতে বাংলা সহ আরও ভাষা যুক্ত হবে বলে আশা করা যায়।

Advertisement

মার্কিন টেক জায়ান্টটি এই ক্ষেত্রে বিশাল শপিং গ্রাফ (Shopping Graph) ডেটাবেস ব্যবহার করছে। সেখানে ওয়েব দুনিয়ায় উপলব্ধ 50 বিলিয়নের (5,000 কোটি) বেশি জিনিসপত্রের ডেটা রয়েছে ও রিয়েল টাইমে তথ্য আপডেট হয়। আগে সার্চ করে কেনাকাটায় অভ্যস্ত ছিলেন৷ এখন AI-এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবেন।

গুগল সার্চের এআই মোডেও বড় আপগ্রেড এসেছে। জিজ্ঞাসা করলে সার্চ রেজাল্টে শুধুমাত্র লিঙ্ক নয়, দাম, রিভিউ, এবং স্টক সম্পর্কিত তথ্য মিলবে। সংস্থার দাবি, যদি দু'টি প্রোডাক্টের মধ্যে কনফিউশন থাকে, তাহলে  বৈশিষ্ট্যের তুলনামূলক টেবিল রেজাল্টে দেখতে পাওয়া যাবে। একইসাথে ছবি ও সরাসরি কেনার লিঙ্ক সার্চে তুলে ধরবে গুগল এআই মোড। এটি এখন শুধু ইংরেজি ভাষা সাপোর্ট করে।

নতুন আপডেটে সার্কেল টু সার্চ ফিচার আরও উন্নত হয়েছে। এটি এখন একটি ছবির মধ্যে থাকা একাধিক আইটেম শনাক্ত করে ইন্টারনেটে সার্চ করতে পারবে। যেমন, ফিচারটি ছবিতে থাকা জামা, টুপি, প্যান্ট, ঘড়ি বা জুতো আলাদাভাবে খুঁজে বের করে কেনার অপশন দেখাতে সক্ষম। এক কথায়, এআই-এর মাধ্যমে অনলাইন কেনাকাটায় নতুন বিপ্লব আনল গুগল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.