Gemini

Gemini - ख़बरें

  • AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
    2026 সালের জানুয়ারিতেও চ্যাটজিপিটির বাজারে অংশীদারিত্ব ছিল 50 শতাংশের বেশি। কিন্তু এখন তা কমে 46.4 শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুসারে, ডিজিটাল ইন্টেলিজেন্স ও মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান সম্প্রতি স্টেট অফ AI রিপোর্ট 2026 প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা 1.1 বিলিয়নের বেশি। অর্থাৎ, মার্কেট শেয়ারে ধস নামলেও ওপেনএআই-এর AI চ্যাটবট ইউজারের দিক থেকে এখনও এক নম্বরে।
  • Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
    Google চারটি বিটা সংস্করণের পর অবশেষে Android 17 আনুষ্ঠানিকভাবে রোলআউট করতে শুরু করেছে। সবার প্রথমে Pixel স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম চালু হচ্ছে। স্ক্রিন রিয়্যাকশন ফিচারের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই স্ক্রিন রেকর্ডিংয়ের সঙ্গে নিজের সেলফি ভিডিও একসঙ্গে ক্যাপচার করতে পারবে। অর্থাৎ, স্ক্রিনে কী ঘটছে তা রেকর্ড করার পাশাপাশি ইউজারের মুখের প্রতিক্রিয়া ছোট ভিডিও ওভারলে হিসেবে দেখা যাবে। নতুন OS আপডেটে Gemini Omni, AudioLM, ও Lyria 3-এর মতো সর্বাধুনিক AI মডেলের অ্যাক্সেস পাওয়া পাবে।
  • Google I/O 2026: 25 বছর পর বদলে গেল গুগল সার্চ, ইন্টারনেটে তথ্য সন্ধানে নতুন মাত্রা আনছে AI
    গুগল ইন্টারনেটে চিরাচরিত তথ্য খোঁজার পদ্ধতিকে সম্পূর্ণ নতুন মাত্রা দিতে চলেছে। গুগল সার্চের 25 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আপগ্রেডের দাবি করা হচ্ছে। সার্চ বক্স থেকেই চ্যাটিংয়ের মতো প্রশ্নের উত্তর, বিশ্লেষণ, ও প্রয়োজন অনুযায়ী তথ্য পাওয়া যাবে। এটি কাস্টম টুল বানাতে পারবে, খবরের আপডেট মনিটর করে জানাবে, এবং আপনার হয়ে AI এজেন্টের মাধ্যমে বিভিন্ন টাস্ক সম্পন্ন করবে। সার্চ এজেন্ট ব্লগ, নিউজ সাইট, সোশ্যাল মিডিয়া, ফাইন্যান্স, শপিং, ও স্পোর্টসের মতো উৎস থেকে নতুন তথ্য খুঁজে এনে ব্যবহারকারীকে জানাতে পারবে।
  • Google I/O 2026: ইন্টারনেটের ভবিষ্যত বদলে দিল গুগল, AI নিয়ে বিরাট ঘোষণা
    Gemini 3.5 Flash কোডিং, রিজনিং, ও মাল্টিমোডাল ওয়ার্কফ্লো-এর জন্য সবচেয়ে দ্রুত ও সক্ষম AI মডেল বলে দাবি করা হচ্ছে। Gemini Omni একাধিক ইনপুট একসঙ্গে ব্যবহার করে বাস্তবসম্মত AI ভিডিও বানাতে সক্ষম। Google Spark পার্সোনাল AI এজেন্ট হিসেবে ব্যবহারকারীর হয়ে 24x7 বিভিন্ন কাজ করতে সক্ষম। এজেন্টটি গুগল ক্লাউডে ডেডিকেটেড ভার্চুয়াল মেশিনে রান করবে। এটি চালানোর জন্য ডিভাইস খোলা রাখার দরকার হবে না। এছাড়াও, Google I/O 2026-এ সংস্থা নতুন স্মার্ট গ্লাস প্রকাশ করেছে, যা Android XR OS-এর উপর ভিত্তি করে তৈরি হবে।
  • Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
    Google I/O 2026 কনফারেন্সে Gmail Live ফিচার প্রকাশ্যে এনেছে গুগল। এটি সরাসরি জিমেইলের সঙ্গে চ্যাট করার সুযোগ দেবে। এখন থেকে ইনবক্স সার্চ করার জন্য কীওয়ার্ড টাইপ করতে হবে না। স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে প্রাসঙ্গিক তথ্য সংক্ষিপ্ত আকারে চোখের সামনে তুলে ধরবে। জিমেইল লাইভ স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝতে পারে এবং ফলো-আপ প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম।
  • Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
    4 জিবির weights.bin ফাইলে আসলে অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের অংশ। গুগল কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স ক্লাউডের পরিবর্তে সরাসরি ডিভাইস থেকে চালায়। তাই প্রয়োজনীয় এআই মডেল ফাইল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। ভাল খবর হল, ফাইলটি যে কোনও ডেস্কটপ ও ল্যাপটপ থেকে সহজেই মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে নতুন করে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। কীভাবে দেখে নিন।
  • Googlebook: ল্যাপটপের দুনিয়ায় বিপ্লব, Google আনল AI চালিত গুগলবুক, চাপে উইন্ডোজ ও ম্যাকবুক
    প্রতিটি গুগলবুক ল্যাপটপে একটি বিশেষ গ্লোবার থাকবে। এটি আসলে ল্যাপটপের লিডের উপরে থাকা লাইট স্ট্রিপ, যেখানে গুগলের সিগনেচার রঙ দেখা যাবে। ডিভাইসসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ম্যাজিক পয়েন্টার। এতে Gemini আলাদা অ্যাপের মধ্যে রাখার বদলে সরাসরি কারসরের সঙ্গে যুক্ত করেছে কোম্পানি। কারসর সামান্য নাড়ালেই স্ক্রিনে জেমিনাই সক্রিয় হয়ে যাবে। স্ক্রিনে লেখা, ছবি বা ইমেইলে থাকা তারিখের দিকে কারসর পয়েন্ট করলে AI কনটেক্সট বুঝে প্রয়োজনীয় কাজের সাজেশন দেবে।
  • Google অনলাইন শপিংয়ে বিপ্লব আনল, খুঁজে দেবে সেরা প্রোডাক্ট, বলবে কোথায় পাবেন সস্তায়
    Gemini অ্যাপে শপিং ফিচার যুক্ত করছে। ফলে গ্রাহকরা সরাসরি চ্যাটে প্রশ্ন করে নির্দিষ্ট পণ্যের লিস্টিং, দাম, কম্পারিজন টেবিল, ও কেনার লিঙ্ক দেখতে পাবেন। এখন সার্কেল টু সার্চ ফিচার একটি ছবির মধ্যে থাকা একাধিক বস্তু শনাক্ত করে ইন্টারনেটে সার্চ করতে পারবে। যেমন, ছবিতে থাকা জামা, টুপি, প্যান্ট বা জুতো আলাদাভাবে খুঁজে বের করে কেনার অপশন দেখাবে। গুগল শপিং গ্রাফ ডেটাবেস ব্যবহার করছে। সেখানে 5,000 কোটির বেশি জিনিসপত্রের ডেটা রয়েছে ও রিয়েল টাইমে তথ্য আপডেট হয়।
  • Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
    Google Maps সম্পূর্ণ বদলে গেল। এখন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাহায্যে খুঁজে পাবেন জায়গা। বাড়ি, রাস্তাঘাট, ফ্লাইওভার, ট্রাফিক লাইট 3D মডেলে দেখা যাবে, যার ফলে সামনে কোন লেনে যেতে হবে অথবা কোথায় মোড় নিতে হবে, তা আগাম বোঝা যাবে। আস্ক ম্যাপসের মাধ্যমে টেক্সট বা ভয়েসের মাধ্যমে স্বাভাবিক ভাষায় যে কোনও জটিল প্রশ্ন করলে, তার উত্তর মিলবে। যেগুলো আগে একটি ম্যাপ অ্যাপের পক্ষে সম্ভব ছিল না। ইমার্সিভ নেভিগেশন গুগল ম্যাপসের ইন্টারফেসের ভোল পাল্টে দিয়েছে৷ এখন যে কোনও রাস্তার আশেপাশের অবস্থা 3D ভিউতে দেখা যাবে।
  • Sarvam AI: কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতের বাজিমাত, দেশে তৈরি সর্বম এআই টেক্কা দিচ্ছে চ্যাটজিপিটি, জেমিনাইকে
    Sarvam Vision ছবি থেকে লেখা পড়াই নয়, সেই তথ্যের গঠন এবং অর্থও বুঝতে সক্ষম। কোম্পানি একে তিন বিলিয়নযুক্ত প্যারামিটার যুক্ত ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে তুলে ধরছে। এটি ইমেজ ক্যাপশন লেখা, চার্ট ও গ্রাফ বোঝা, এবং জটিল অঙ্ক সমাধানের ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছে। অন্য দিকে, বিশেষজ্ঞদের মতে, Bulbul V3 ভবিষ্যতে অডিওবুক, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, শিক্ষা প্ল্যাটফর্ম, ও সরকারি ডিজিটাল পরিষেবার মতো ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে।
  • AI দৌড়ে হেরে গিয়ে Google-এর হাত ধরল Apple, এবার সিরির মগজে বসছে Gemini
    নতুন চুক্তি অনুসারে, জেমিনাই এআই মডেল সিরির মস্তিষ্কের মতো কাজ করবে এবং অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্যগুলি পরিচালনা করতে সাহায্য করবে। Siri নবরূপে চলতি বছরেই আসছে। এতে নতুন AI যুক্ত হলে ChatGPT বা Google Assistant-এর মতোই আধুনিক ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
  • Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
    জিমেইলে আগে সঠিক ইমেইল খুঁজে পেলেও, রিপ্লাইয়ের ভিড়ে প্রয়োজনীয় তথ্য বার করতে মাথা খারাপ হয়ে যেত। সেই ঝামেলা দূর করবে AI Overviews। সাজেস্টেড রিপ্লাইস ফিচার পুরো ইনবক্সের প্রেক্ষাপট ও আলোচনার বিষয় বুঝে এক ক্লিকে লেখার পরামর্শ দেবে। হেল্প মি রাইট নামে বৈশিষ্ট্য নতুন ইমেইল লিখতে বা আগে লেগা ইমেইলের ভাষা ও টোন ঠিক করে আরও পেশাদার করে তুলবে।
  • Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
    500 টাকার সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। প্ল্যানটিতে YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5, Lionsgate Play, Sun NXT, Discovery+, Hoichoi, Chaupal, Kancha Lanka, , FanCode, এবং Planet Maratha-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশ মিলবে।
  • Google AI Plus লঞ্চ হল ভারতে, সহজে AI ছবি ও ভিডিও বানানোর পাশাপাশি 200GB স্টোরেজ ফ্রি পাবেন
    Google AI Plus প্ল্যানে মাল্টিমিডিয়া ক্রিয়েট করার সুবিধাও যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা প্রতি মাসে 200টি AI ক্রেডিট পাবে, যা ব্যবহার করে Flow ও Whisk-এর মতো টুলের মাধ্যমে ভিডিও বানানো যাবে। Flow হল গুগলের AI চালিত ফিল্মমেকিং টুল। অন্য দিকে, Whisk হল ফটো থেকে অ্যানিমেটেড ভিডিও তৈরির মডেল।
  • Nano Banana Pro: ফটো এডিটিং-এ বিপ্লব ঘটাল গুগল, সেকেন্ডে তৈরি হবে 4K ছবি, AI নাকি মানুষের বোঝা অসম্ভব!
    Nano Banana Pro যে কোনও ছবিতে থাকা টেক্সট সঠিকভাবে ডিকোড করতে পারবে এবং প্রয়োজনে নিখুঁতভাবে ব্যবহার করতে পারবে। বানান ভুল হওয়ার সম্ভাবনা জিরো। গুগল বলছে, এটি সরাসরি ছবির মধ্যেই সঠিক ও স্পষ্ট লিখতে পারে। ছোট ট্যাগলাইন বা বড় প্যারাগ্রাফ, সবকিছু নির্ভুলভাবে তৈরি করতে সক্ষম

Gemini - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »