7.94 মিমি থিকনেস সহ Realme P3 Lite 5G মডেলটি 6,000mAh ব্যাটারিযুক্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে পারে।
Photo Credit: Realme
Realme P3 Lite 5G-এর ব্যাক ক্যামেরা 32 মেগাপিক্সেলের
Realme P3 Lite 5G আগামী সপ্তাহে ভারতে আসছে। আজ সংস্থার তরফে লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন, এবং ডিজাইন প্রকাশ করা হয়েছে। বর্তমানে বড় ব্যাটারি অথচ স্লিম ডিজাইনের স্মার্টফোন তৈরির দিকে ঝুঁকছে নির্মাতারা। রিয়েলমির নতুন মডেলটি 6,000 এমএএইচ ব্যাটারির সবথেকে পাতলা ফোন বলে দাবি করা হয়েছে। এছাড়াও, এটি MediaTek Dimensity 6300 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং Android 15 অপারেটিং সিস্টেম, রিভার্স চার্জিং সাপোর্ট, জল ও ধুলো প্রতিরোধী IP64 রেটিং, ও একাধিক AI ফিচার্সের সঙ্গে আসছে। Realme P3 Lite 5G-এর দাম ভারতে 10,000 টাকা থেকে শুরু হবে।
Realme P3 Lite 5G ভারতে সেপ্টেম্বর 13 আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে ফোনটিকে মিডনাইট লিলি, পার্পেল ব্লসম, ও লিলি হোয়াইট রঙের সাথে তালিকাভুক্ত করেছে।হ্যান্ডসেট 6 জিবি পর্যন্ত র্যাম ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে।
রিয়েলমি পি3 লাইট 5G-এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্যগুলির মধ্যে Google Gemini ও AI স্মার্ট লুপ সহ আরও এআই টুল থাকতে পারে। এটি ধুলো এবং জল প্রতিরোধের পাশাপাশি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের সঙ্গে আসছে। ফোনটিতে একটি হেডফোন জ্যাক রয়েছে। সামনে একটি 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 625 নিট পিক ব্রাইটনেস, ও 720x1,604 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
Realme P3 Lite 5G-তে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার হয়েছে যা 6 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। আবার 12 জিবি ডাইনামিক (ভার্চুয়াল) র্যাম পাওয়া যাবে। Android 15 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করবে আসন্ন হ্যান্ডসেটটি।
রিয়েলমির রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের সাহায্যে ভেজা হাতে বা জলের ফোঁটা লেগে থাকা অবস্থাতেও মসৃণভাবে ফোন ব্যবহার করা যায়। অর্থাৎ, স্ক্রিন ভিজে গেলেও টাচ ঠিকভাবে কাজ করবে। ছবি। ছবি এবং ভিডিও তোলার জন্য, Realme P3 Lite 5G একটি 32-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অফার করছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP64 রেটিং রয়েছে।
Realme P3 Lite 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। একবার চার্জ করলে ব্যাটারিটি 54.1 ঘন্টা পর্যন্ত কথা বলার সময় এবং 833 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করবে বলে দাবি করা হয়েছে। রিয়েলমির দাবি, 7.94 মিমি থিকনেস সহ নতুন মডেলটি 6,000mAh ব্যাটারিযুক্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Leaked Schematics Show Dual-Airflow Cooling Architecture; Launch Timeline Tipped
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels