Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 অক্টোবর 2026 12:33 IST
হাইলাইট
  • Google প্রকাশ করেছে Gemini 4 Carbon এআই মডেল
  • এটি মডেল উন্নত কোডিং ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কাজ করতে দক্ষ
  • Google ধীরে ধীরে নতুন মডেলের অ্যাক্সেস গ্রাহকদের হাতে তুলে দেবে

Gemini 4 Carbon AI model brings enhanced cybersecurity capabilities

Photo Credit: Unsplash/Rubaitul Azad

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে ফের বড় চমক নিয়ে হাজির হয়েছে গুগল (Google)। টেক জায়ান্টটি Gemini 4 Carbon উন্মোচন করেছে। এটি তাদের নতুন ফ্রন্টিয়ার AI মডেল, যা প্রায় দুই সপ্তাহ আগে প্রকাশিত Gemini 4 Argon-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। গুগলের নতুন এআই মডেল উন্নত কোডিং, যুক্তি দিয়ে সমস্যার সমাধান, ও সাইবার নিরাপত্তার মতো জটিল ক্ষেত্রে কাজ করার জন্য পারদর্শী। সংস্থা দাবি করছে, Gemini 4 Carbon সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা খুঁজে বার করা, সম্ভাব্য সাইবার হামলার আঁচ পাওয়া, এবং সিস্টেমে ত্রুটি মেরামতে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে।

Google আনল নতুন Gemini 4 Carbon AI মডেল

গুগলের কথায়, জেমিনি 4 কার্বন হল তাদের "সাইবার সিকিউরিটি এবং দীর্ঘমেয়াদি জটিল কাজ সামলানোর ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মডেল। তাই প্রাথমিক ভাবে বেছে নেওয়া কয়েকজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞকে নতুন মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে কোম্পানি। পরে ধাপে ধাপে অন্যান্য পার্টনারদের হাতে জেমিনি 4 কার্বন মডেলের অ্যাক্সেস তুলে দেওয়া হবে।

Gemini 4 Carbon সমস্ত গ্রাহকদের জন্য প্রকাশ করার আগে সমস্ত দিক খুঁটিয়ে দেখতে চায় গুগল। তারা আরও দাবি করছে, Carbon মডেলটি OpenAI-এর GPT-6 Astra, Anthropic-এর Claude Opus 5.5, ও Claude Fable 5.1-এর সঙ্গে তুলনায় 17টি বেঞ্চমার্কের মধ্যে 15টিতেই এগিয়ে রয়েছে। এটি গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সক্ষমতার ইঙ্গিত দেয়।

সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা শনাক্ত করার ক্ষমতা যাচাইয়ের প্ল্যাটফর্ম SEC-bench Pro-তে 88.2 শতাংশ স্কোর করেছে জেমিনি জেমিনি 4 কার্বন। অন্য দিকে, নিরাপত্তা ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো সম্ভব কিনা, তা পরীক্ষা করার দক্ষতা যাচাই করে দেখে ExploitGym বেঞ্চমার্ক। এই টেস্টে মডেলটি 54.8 শতাংশ স্কোর করেছে।

আর্টিফিশিয়াল অ্যানালিসিস ইন্টেলিজেন্স ইনডেক্সে জেমিনি 4 কার্বনের পারফরম্যান্স মডেলটির অগ্রগতির একটি মাপকাঠি। এই মূল্যায়নকারী প্ল্যাটফর্ম একাধিক পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক স্কোর তৈরি করেছে। তাদের v5.0 ইনডেক্সে হাই সেটিংসে চালানো জেমিনি 4 কার্বন 59 পয়েন্ট পয়েছে৷ একই সেটিংসে ক্লড ওপাস 5.5-এর স্কোর 58।

Advertisement

মডেলটি ওয়েব ডেভেলপমেন্ট টেস্টেও ভাল ফলাফল করেছে। এটি WebDev Arena-তে চতুর্থ স্থান দখল করেছে। এই প্ল্যাটফর্মে এআই মডেলগুলোর বানানো ওয়েবসাইট দেখে ভোট দেওয়া যায়। আর সেই ভোটের রেজাল্টের ভিত্তিতেই র‍্যাঙ্কিং তৈরি হয়।

পারফরম্যান্সে উন্নতি ছাড়াও, Gemini 4 Carbon-এর অ্যালাইনমেন্ট বা নির্দিষ্ট নির্দেশ অনুসারে কাজ করার দক্ষতা বেড়েছে বলে জানিয়েছে গুগল। সংস্থা বলেছে, Gray Swan-এর প্রম্পট ইনজেকশন বেঞ্চমার্কে পরীক্ষা চলাকালীন মডেলটি সমস্ত আক্রমণের প্রচেষ্টা প্রতিহত করেছে। ক্ষতিকর প্রম্পট বা নির্দেশ দিয়ে কোনও এআই মডেলের আচরণ বদলে দেওয়া সম্ভব কিনা, তা যাচাই করা হয় ওই বেঞ্চমার্কের সাহায্যে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  2. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  3. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  4. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  5. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  6. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  7. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  8. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  9. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  10. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.