ভারতের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এল Google Maps

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2019 19:08 IST
হাইলাইট
  • শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে Google Maps
  • পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে ঠিক কখন গন্তব্যে পৌঁছাবেন তা জানা যাবে
  • শুরুতে নির্বাচিত কিছু শহরে এই পরিষবাগুলি শুরু হবে

Google Map ব্যবহার করে অটো রিক্সার সম্ভাব্য ভাড়া জানা যাবে

শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে Google Maps। আপাতত পাবলিক ট্রান্সপোর্টে ভারতবাসীর জন্য তিনটি নতুন ফিচার যোগ হয়েছে জনপ্রিয় নেভিগেশন সার্ভিসে। এর ফলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে ঠিক কখন গন্তব্যে পৌঁছাবেন সেই তথ্য জানা যাবে। লাইভ ট্রাফিক ট্র্যাক করে এই সময় জানাবে Google। এছাড়াও ট্রেন লেট থাকছে নেভিগেশানে তা লাইভ দেখা যাবে। তৃতীয় ফিচারটি হল Google Maps নেভিগেশানে অটো রিক্সার প্রবেশ। এবার থেকে নেভিগেশানে অটো রিক্সার রুট দেখা যাবে।

রিয়েল টাইমে বাসে যাত্রার সময়

Advertisement

বাসে চড়ার সময় খারাপ ট্রাফিকের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে দেরি হলে তা আগে থেকেই জানিয়ে দেবে Google Maps। এই প্রথম পাবলিক ট্রান্সপোর্টে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় জানা যাবে। কোন কারনে গন্তব্যে পৌঁছাতে দেরি হলে সবুজ রঙে তা দেখিয়ে দেবে Google Maps। আপাতত বাঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটোর, দিল্লি, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ, মুম্বাই, ময়সুর, পুনে, এবং সুরত শহরে এই পরিষেবা শুরু হচ্ছে।

লাইভ ট্রেন স্টেটাস

ট্রেন লেট থাকলে এবার Google Maps নেভিগেশানে তা লাইভ দেখা যাবে। আপাতত শুধুমাত্র লম্বা দুরত্বের ট্রেন সফরে এই ফিচার কাজ করবে। শহরতলির ট্রেনে এই ফিচার শুরু হচ্ছে না। সম্প্রতি ‘Where is my train' অ্যাপ কিনে নিয়েছিল Google। এই অ্যাপ কাজে লাগিয়ে Google Maps এ ট্রেন এর লাইভ আপডেট দেখাবে সার্চ ইঞ্জিন কোম্পানিটি।

Advertisement

অটো রিক্সায় সফর

এই প্রথম Google Maps নেভিগেশনে অটো রিক্সার রুট দেখানো হবে। এছাড়াও একাধিক যান বাহনে চড়লে কোন পথে জলদি গন্তব্যে পৌঁছানো যাবে তা দেখা যাবে এবার থেকে। এর সাথেই এক জায়গা থেকে অন্য যায়গাতে অটো রিক্সায় যেতে কত ভাড়া লাগবে তাও জানা যাবে এই নেভিগেশন অ্যাপ থেকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Maps, Train Delay, Train Running Status
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  2. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  3. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  4. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  5. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  6. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  7. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  8. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  9. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  10. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.