Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 এপ্রিল 2026 12:40 IST
হাইলাইট
  • গুগল পে-র পকেট মানি ফিচার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই UPI পেমেন্ট করতে দেবে
  • প্রাইমারি ইউজার সমস্ত খরচের পরিমাণ সেট করে রাখতে পারবে
  • সর্বোচ্চ পাঁচজনের জন্য মাসিক খরচের লিমিট সেট করে রাখা যাবে

Google Pay Pocket Money lets you control and funds UPI payments for others without requiring them to have a bank account.

Photo Credit: Unsplash/Julio Lopez

Google Pay চালু করল Pocket Money ফিচার। এই ব্যবস্থায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও UPI-এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে। এটি ইউপিআই সার্কেল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যেখানে প্রাইমারি বা মূল ইউজারের ব্যাঙ্ক (যেমন অভিভাবক) অ্যাকাউন্ট ব্যবহার করে সন্তান, বাবা-মা, বন্ধুবান্ধব, বা পরিবারের কোনও সদস্য অনলাইনে পেমেন্ট করতে পারবে। কে কত টাকা খরচ করবে, তার সম্পুর্ণ নিয়ন্ত্রণ থাকবে প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের হাতে। ফলে বাচ্চাকে পকেট মানি দেওয়া বা এমার্জেন্সি পরিস্থিতিতে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের আর্থিক সাহায্য করা সহজ হয়ে উঠবে।

গুগল পে পকেট মানি ফিচার কীভাবে কাজ করে

জিপে-তে পকেট মানি ফিচার ব্যবহারের প্রাথমিক শর্ত মূল ইউজার বা অভিভাবকের গুগল পে আইডির সঙ্গে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার থাকতে হবে। আপনি সর্বোচ্চ পাঁচজনকে সেকেন্ডারি ইউজার হিসেবে অ্যাপে যুক্ত করতে পারবেন। সেই পাঁচ ব্যক্তি সন্তান, পরিবারের সদস্য বা বিশ্বস্ত বন্ধু হতে পারে। যাকে যুক্ত করবেন তার ফোনে গুগল পে ইনস্টল এবং মোবাইল নম্বরের সাথে রেজিস্টার্ড থাকতে হবে।

Advertisement

একবার যুক্ত হয়ে গেলে সেকেন্ডারি ইউজাররা সরাসরি UPI পেমেন্ট করতে পারবে। তবে টাকা কাটবে প্রাইমারি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। অপব্যবহার রুখতে কন্ট্রোল সিস্টেমে বিশেষ জোর দিয়েছে গুগল। মোট দুই রকমের মোড দিচ্ছে তারা। প্রথম মোডে মাসিক সর্বোচ্চ 15,000 টাকা খরচের লিমিট সেট করে রাখা যাবে, যা বাকিরা স্বাধীনভাবে খরচ করতে পারবে।

দ্বিতীয় মোডে প্রতিটি লেনদেনের জন্য প্রাইমারি ব্যাঙ্ক হোল্ডারের অনুমতি লাগবে। দ্বিতীয় ব্যবহারকারীকে প্রথমে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপর পেমেন্টের রিভিউ করে অনুমতি দিলে লেনদেন সম্পন্ন হবে। 

Google Pay অ্যাপে পকেট মানি কীভাবে সেটআপ করবেন

1. গুগল পে অ্যাপ খুলে UPI সার্কেল অপশনে যান।
2. যার হয়ে পেমেন্ট করতে চান তার নাম সার্চ করে ফোন নম্বর সিলেক্ট করুন।
3. সেই কনট্যাক্টের ইউপিআই সার্কেল কোড স্ক্যান করে অ্যাপ্রুভাল সেটিং সেটআপ করতে হবে।
4. আপনি একবারে মাসিক একটি লিমিট সেট করে রাখতে পারেন বা প্রতিটি পেমেন্টের জন্য আপনার অনুমতি নেওয়ার অপশন সেট করতে পারবেন।
5. সেকেন্ডারি ইউজারদের সঙ্গে আপনার সম্পর্ক জানাতে হবে ও সরকারি পরিচয়পত্রের নম্বর দিতে হবে।

Advertisement

উপরের পদ্ধতি সম্পূর্ণ করার পর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে ইনভাইট লিঙ্ক পাঠাতে হবে। আমন্ত্রণ লিঙ্ক তৈরির জন্য পিন এন্টার করতে হবে। সেকেন্ডারি ইউজার লিঙ্ক গ্রহণ করে ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই পকেট মানি ফিচার সক্রিয় হয়ে যাবে। তারপর নির্ধারিত নিয়ম অনুসারে অনলাইনে পেমেন্ট করা সম্ভব হবে। সেই টাকা সরাসরি প্রাইমারি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে কাটবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Pay, GPay, GPay Pocket Money, UPI Circle, Google
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  2. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  3. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  4. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  5. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  7. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  8. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  9. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  10. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.