এবার সোনা কেনা-বেচা করুন Google Pay থেকে

Google Pay ব্যবহার করে ভারতে 99.99 শতাংশ 24 ক্যারাট সোনা কেনা যাবে।

এবার সোনা কেনা-বেচা করুন Google Pay থেকে

Google Pay ব্যবহার করে ভারতে 99.99 শতাংশ 24 ক্যারাট সোনা কেনা যাবে

বিজ্ঞাপন

এবার থেকে ভারতে Google Pay ব্যবহার করে সোনা কেনা-বেচা করা যাবে। ভারতে MMTC-PAMP এর সাথে হাত মিলিয়ে এই পরিষেবা নিয়ে এসেছে Google এর পেমেন্ট সার্ভিস। বিশ্বব্যাপী মেটাল ও মাইনিং পরিষেবা দেওয়ার জন্য বিখ্যাত MMTC-PAMP ইন্ডিয়া।

এক বিবৃতিতে জানানো হয়েছে, Google Pay ব্যবহার করে ভারতে 99.99 শতাংশ 24 ক্যারাট সোনা কেনা যাবে।

এর ফলে Google Pay গ্রতাহকরা যে কোন মূল্যের সোনা কিনতে পারবেন। গ্রাহকের হবে এই সোনা ভল্টে রেখে দেবে MMTC-PAMP। যে কোন সময় বাজারের দামে সোনা কিনতে ও বেচতে পারবেন গ্রাহকরা। Google App এ কয়েক সেকেন্ড অন্তর সোনাল দাম পরিবর্তন হবে।

“ভারতীয় সংস্কৃতির ভিতরে গেঁথে রয়েছে সোনা। গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার বাজার ভারত। সেই কথা মাথায় রেখে কোটি কোটি ভারতবাসীর কাছে সোনা কেনা-বেচার সুযোগ করে দিল Google Pay।” জানিয়েছেন ভারতে Google Pay প্রোডাক্ট ম্যানেজার অম্বারিশ কেনঘে।

যে সব ভারতবাসী নিয়মিত সোনা কেনেন তাদের জন্য আরও সুবিধা হবে। বিশেষ করে অক্ষয় তৃতীয়া, দীপাবলি, ধনতেরাসের সময় Google Pay ব্যবহার করেই সোনা কেনা যাবে।

কয়েক দিন আগেই দিল্লি হাই কোর্টে Google Pay এর বিরুদ্ধে ভারতে বেআইনি ভাবে ব্যবসা করার অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক ও Google Pay এর কাছে এই বিষয়ে উত্তর চেয়ে পাঠিয়েছে আদালত। তার কয়েক দিন পরেই ভারতে সো কেনা-বেচার পরিষেবা নিয়ে হাজির হল Google Pay।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. LTPO ডিসপ্লে কী? ফোনে এই প্রযুক্তি থাকলে কতটা সুবিধা জেনে নিন
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »