পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে

Google Pay Flex ক্রেডিট কার্ড ব্যবহারকারী Google One সদস্যরা এবার থেকে দৈনন্দিন খরচে আরও বেশি রিওয়ার্ড পাবে।

পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে

Photo Credit: Google

Google Pay's New Flex Credit Card Rewards will take effect from October 16, 2026

হাইলাইট
  • Google Pay Flex ক্রেডিট কার্ডের নতুন রিওয়ার্ড অক্টোবর 16 থেকে চালু হবে
  • Google One সদস্যরা 3.2 শতাংশ হারে স্টার পাবে
  • নতুন গ্রাহকরা 60 দিনের মধ্যে 2,500 পর্যন্ত মূল্যের ওয়েলকাম বেনিফিট পাবে
বিজ্ঞাপন

Google Pay তাদের Flex কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের রিওয়ার্ডস প্রোগ্রামে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। উৎসবের মরসুমে দেশজুড়ে কেনাকাটার ঢল নামে। এই সুযোগে ক্যাশব্যাক ও ডিসকাউন্টের পরিমাণ বাড়িয়ে আরও বেশি সংখ্যক গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে সংস্থা। Axis ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সঙ্গে যৌথভাবে চালু করা Flex ক্রেডিট কার্ডে বেশি করে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে গুগল পে। পরশুদিন (অক্টোবর 16) থেকে নতুন সুযোগ-সুবিধা চালু হবে। Google One সদস্যরা দৈনন্দিন খরচের উপর আগের তুলনায় অতিরিক্ত রিওয়ার্ড পাবে। Flex ক্রেডিট কার্ড ব্যবহারকারী অন্যান্য গ্রাহকরাও একাধিক বেনিফিট পাবে।

Google Pay Flex ক্রেডিট কার্ডে রিওয়ার্ডস বাড়ল

Google Pay এর নতুন নিয়মে ইউপিআই ও অন্যান্য অনলাইন লেনদেনে Flex ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। পরশু থেকে গুগল ওয়ান সাবস্ক্রাইবাররা একটি রিওয়ার্ড সাইকেলে মোট খরচ 15,000 টাকা ছাড়িয়ে গেলে পরবর্তী সব খরচের উপর 3.2 শতাংশ হারে স্টার পাবে। 15,000 টাকার নিচে খরচ হলে 1.6 শতাংশ হারে স্টার দেওয়া হবে। এখানে একটি স্টারের মূল্য 1 টাকা।

Google One সাবস্ক্রিপশন নেই এমন গ্রাহকরা একই রিওয়ার্ড সাইকেলে মোট খরচ 15,000 অতিক্রম করলে সমস্ত যোগ্য লেনদেনের উপর 1.6 শতাংশ হারে স্টার পাবে। Google One গ্রাহকরা ক্যাটেগরি অনুযায়ী অতিরিক্ত রিওয়ার্ডের সুবিধাও পাবে।

একটি সাইকেলে সুইগি, জোমাটো, ব্লিঙ্কিট, বিগবাস্কেট, ডিমার্ট, ফ্লিপকার্ট মিনিটস, ইনস্টামার্ট, মিল্কবাস্কেট, ও অ্যামাজন নাউ এর মতো জনপ্রিয় ফুড এবং গ্রোসারি প্ল্যাটফর্মে 5,000 টাকা বা তার বেশি খরচের উপর 5 শতাংশ (250 টাকা স্টার) রিওয়ার্ড মিলবে।

Flex ক্রেডিট কার্ড ট্যাপ বা সোয়াইপ করে পেমেন্ট সম্পন্ন করলেও একই হারে রিওয়ার্ড দেওয়া হবে। ইউটিলিটি বিল, OTT সাবস্ক্রিপশন, মোবাইল রিচার্জ, ও এই ধরনের অন্যান্য পরিষেবায় সর্বোচ্চ 3,500 টাকা খরচের ক্ষেত্রে অতিরিক্ত 15 শতাংশ হারে রিওয়ার্ড পাবে গুগল ওয়ান মেম্বাররা।

Google আরও জানিয়েছে, নতুন বা পুরনো Flex ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বন্ধু বা পরিবারের কোনও সদস্যকে ইনভাইট করলে প্রতি সফল রেফারেলে 1,000 টাকা রিওয়ার্ড পাবে। রেফারেলের ক্ষেত্রে কোনও ঊর্দ্ধসীমা থাকছে না। নতুন গ্রাহকরা কার্ড পাওয়ার 60 দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ করলে 2,500 টাকা পর্যন্ত মূল্যের ওয়েলকাম বেনিফিট পাবে।

এছাড়াও, সমস্ত ফ্লেক্স ক্রেডিট কার্ড গ্রাহক নভেম্বর 26 থেকে Google One AI Plus সাবস্ক্রিপশনে 3,900 টাকা পর্যন্ত ছাড় পাবে। নির্বাচিত অফলাইন রিটেল স্টোর থেকে নতুন Pixel স্মার্টফোন ও Fitbit ডিভাইস কিনলে 10,000 টাকা ডিসকাউন্ট পাবে। বর্তমানে অফারটি শুধু Axis কার্ড ভ্যারিয়েন্টের গ্রাহকদের জন্য উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  2. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  3. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  4. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  5. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  6. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  7. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  8. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  10. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »