আপনার কম্পিউটারে যে কোন সময় হানা দিতে পারে এই দশটি সরকারি সংস্থা

বিজ্ঞাপন
Gaurav Shukla, আপডেট: 21 ডিসেম্বর 2018 17:09 IST
হাইলাইট
  • দশটি সরকারি সংস্থা দেশের যে কোন কম্পিউটারে হানা দিতে পারবে
  • স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবার স্বাক্ষর করা এক নির্দেশে এই কথা জানানো হয়েছে
  • নতুন নির্দেশে এই সংস্থাগুলি আরও শক্তিশালী হবে

এক নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে এবার থেকে দশটি সরকারি সংস্থা দেশের যে কোন কম্পিউটারে হানা দিতে পারবে

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এবার থেকে দশটি সরকারি সংস্থা দেশের যে কোন কম্পিউটারে হানা দিতে পারবে। গোয়েন্দা ব্যুরো, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টর, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টিলিজেন্স, কেন্দ্রীয় তদন্ত সংস্থা, জাতীয় তদন্ত সংস্থা, মন্ত্রিপরিষদ সচিবালয়, ডিরেক্টরেট অফ সিগনাল ইন্টিলিজেন্স, এবং দিল্লির পুলিশ কমিশনার চাইলে ভারতের যে কোন কম্পিউটারে স্টোর হওয়া যে কোন তথ্য ডিক্রিপ্ট করতে পারবে।

স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবার স্বাক্ষর করা এক নির্দেশে, ডিজিটাল জীবন ছাড়াও যে কোন তথ্য জানার জন্য নাগরিকদের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোন সাবস্ক্রাইবার, সার্ভিস প্রোভাইডার, অথবা কম্পিউটারের দায়িত্বে থাকা যে কোন ব্যাক্তি সব ধরনের প্রযুক্তিগত সাহায্যে বাধ্য থাকবেন। অন্যথায় সেই ব্যাক্তির সাত বছর জেল হবে।

 

নতুন নির্দেশে এই সংস্থাগুলি আরও শক্তিশালী হবে। এই সংস্থাগুলি আগে শুধু কল ও ডাটা ব্যবহার করতে পারত। এবার থেকে ফোন ট্যাপ করার সাথেই সরকারি সংস্থাগুলি সব অনলাইন অ্যাক্টিভিটি, কম্পিউটারের সব ডাটা ব্যবহার করতে পারবে। ইন্টারনেটে কানেক্টেড না থাকলেও কম্পিউটারের ডাটা ব্যবহার করতে পারবে এই সংস্থাগুলি।

Advertisement

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আজকের টেকনোলজির সাথে পাল্লা দিতে নতুন এই আইন সাহায্য করবে। ইতিমধ্যেই এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারন মানুষ ও রাজনৈতিকরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: India, Surveillance, Ministry of Home Affairs
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.