যে সমস্ত অ্যাপের সবসময় ইন্টারনেট প্রয়োজন হয় না, সেগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে রাখুন।
Photo Credit: Pixabay / estradaonze
You should turn off background data for apps that requires less internet
বর্তমানে ইন্টারনেট এবং স্মার্টফোন ছাড়া মানুষ অচল। দুইয়ের মধ্যে কোনও একটা না থাকলে সময় যেন কাটতে চায় না। সোশ্যাল মিডিয়া ঘাটা, অনলাইনে ভিডিও দেখা, কনফারেন্স কল বা গেম খেলা এখন ডেটা কানেকশন ছাড়া অসম্পুর্ণ। এখন অনেক স্মার্টফোন ব্যবহারকারীরা অভিযোগ করেন, খুব বেশি ইন্টারনেট ব্যবহার না করেও তাদের দৈনিক ডেটা প্যাক শেষ হয়ে যাচ্ছে। দুপুর না গড়াতেই টেলিকম কোম্পানির মেসেজ, "আপনার ডেটা ব্যালেন্সের 90 শতাংশ শেষ"। ইন্টারনেট বেশি ব্যবহার করাটাই ডেটা দ্রুত শেষ হওয়ার একমাত্র কারণ ভাবলে ভুল। আপনার ফোনের কিছু লুকানো সেটিংস থাকতে পারে, যা চুপিচুপি ডেটা খরচ করছে। তাহলে কীভাবে আটকাবেন? এই প্রতিবেদনে রইল সমাধান।
মোবাইল অ্যাপ অব্যবহৃত অবস্থাতেও ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করতে থাকে। ব্যাকগ্রাউন্ডে ফটো, ভিডিও, নোটিফিকেশন, ও আপডেট ডাউনলোড হতেই থাকে। ফলে অনেক সময় ফোন ব্যবহার না করলেও মোবাইল ডেটা দ্রুত ফুরিয়ে যায়। তাই যে সমস্ত অ্যাপের সবসময় ইন্টারনেট প্রয়োজন হয় না, সেগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করে রাখুন। এতে ডেটা সাশ্রয় করা সম্ভব হবে।
মোবাইল ডেটা তাড়াতাড়ি শেষ হওয়ার আরও একটি কারণ হল অটো আপডেট ফিচার। গুগল প্লে স্টোর ও বিভিন্ন অ্যাপে অটো আপডেট অন করা থাকে। ফলে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে আপডেট শুরু হয়ে যায়। আপডেটের সাইজ বড় হলে প্রচুর ডেটা খরচ হয়ে যায়। এদিকে ব্যবহারকারীও বুঝতে পারেন না যে, এত ডেটা কীভাবে খরচ হল।
প্রতিকারের জন্য প্লে স্টোর সেটিংয়ে গিয়ে "আপডেট অ্যাপস ওভার ওয়াই-ফাই" অপশন চালু করুন। সেটিংস পরিবর্তন করলেই গুগল আপডেটের জন্য আর মোবাইল ডেটা ব্যবহার করবে না। আবার এমন অনেকেই আছেন যারা হটস্পট অন করলে তা বন্ধ করতে ভুলে যান। অন্যের কাজ মিটে গেলে অবশ্যই ডেটা শেয়ারিং বন্ধ করে রাখতে হবে।
হাই-ডেফিনিশনে ভিডিও দেখা ডেটা দ্রুত খতম হওয়ার অন্যতম বড় কারণ। রিলস বা শর্টস একবার খুললে তাতেই আমাদের চোখ আটকে থাকে। HD বা FHD ভিডিও দ্রুত ডেটা খরচ করে ফেলে। তাই বাইরে থাকার সময় অ্যাপের ভিডিও সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটি ডেটা সেভার বা মিডিয়াম করে রাখুন।
এছাড়াও, গুগল ফটোস, হোয়াটসঅ্যাপ, ও অন্যান্য ক্লাউড সার্ভিস ব্যাকগ্রাউন্ডে ফটো ও ভিডিও ব্যাকআপ আপলোড করতে থাকে। যদি মোবাইল ডেটার মাধ্যমে প্রসেসিং হয়, তাহলে এক ঘন্টার মধ্যে ডেইলি কোটা শেষ হতে পারে। তাই অ্যাপের সেটিংসে গিয়ে "ব্যাকআপ ওভার মোবাইল ডেটা" অপশন বন্ধ করে রাখতে হবে। এই সব টিপস মেনে চললে মোবাইল ডেটা বেঁচে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications