Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 অক্টোবর 2026 14:10 IST
হাইলাইট
  • Meta প্রকাশ করেছে নতুন Muse Wonder AI মডেল
  • Muse Wonder ও Wonder Full নামে দুটি ফ্রন্টিয়ার এআই মডেল এসেছে
  • মডেল দুটি কোডিং, ফাইন্যান্স, আইন, স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কাজ করতে দক্ষ

Muse Wonder and Wonder Full represent Meta’s first attempt at a frontier AI model

Photo Credit: Unsplash/Mariia Berezovsky

Meta আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে বড় চমক নিয়ে হাজির হয়েছে। মার্ক জাকারবার্গের সংস্থা Muse Wonder সিরিজের ঘোষণা করেছে৷ এটি দুটি নতুন AI মডেলের সঙ্গে এসেছে — Muse Wonder এবং Muse Wonder Full। মেটার ইতিহাসে এটাই প্রথম ফ্রন্টিয়ার এআই মডেল। ফ্রন্টিয়ার মডেল বলতে সবচেয়ে উন্নত এবং আধুনিক ক্ষমতাসম্পন্ন কৃত্রিম মেধাকে বোঝায়। এমন ধরনের মডেল তৈরি করতে বিশাল ডেটাসেট ও প্রচুর কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। সংস্থা দাবি করছে, তাদের নতুন AI মডেল OpenAI এর GPT ও Anthropic Claude এর মতো সমান দক্ষতায় কাজ করবে।

Meta প্রকাশ করল Muse Wonder ফ্রন্টিয়ার AI মডেল

এর আগে মিউজ স্পার্ক মডেল এনেছিল মেটা। এটিও শক্তিশালী মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তবে একে কম ল্যাটেন্সিতে দ্রুত কাজ করার উপযোগী মডেল হিসেবে বানানো হয়েছিল। অন্য দিকে, নতুন মিউজ ওয়ান্ডার ও মিউজ ওয়ান্ডার ফুল আকারে আরও বড়। এগুলি আগের মডেলের তুলনায় বেশি ক্ষমতা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

Advertisement

আর্টিফিশিয়াল অ্যানালিসিসের তথ্য অনুযায়ী, Muse Wonder Full বর্তমানে উন্নত AI মডেলগুলির লিস্টে শীর্ষে অবস্থান করছে। পারফরম্যান্সের নিরিখে এটি OpenAI GPT Astra, Anthropic Fable 5, ও Google Gemini 4 এর মতো প্রতিদ্বন্দ্বী মডেলগুলিকে পিছনে ফেলেছে।

তবে ইন্টেলিজেন্ট ইনডেক্স লিস্টে Muse Wonder Full দুই নম্বরে রয়েছে। এটি Claude Opus 5.5 Max এর পিছনে ও Sonnet 5.5 Max এর সমান স্থানে জায়গা পেয়েছে। নতুন Wonder মডেল দুটি দীর্ঘ সময়ের তথ্য মনে রাখা ও জটিল কোডিংয়ের বিভিন্ন বেঞ্চমার্কে ভাল ফল করেছে বলে দাবি করা হয়েছে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতেও মেটার দুই নতুন এআই মডেলের পারফরম্যান্স সন্তোষজনক। একাধিক রিপোজিটরিতে ছড়িয়ে থাকা কোড নিয়ে কাজের ক্ষেত্রে ওয়ান্ডার ফুল মডেলের পাস@1 মেট্রিক্সে স্কোর ছিল একের মধ্যে 0.79।

Advertisement

Meta বলছে, গত 14 মাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিজেদের কাজের ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন আনার পর Wonder সিরিজের মডেলগুলি তৈরি হয়েছে। এগুলি কোডিং, ফাইন্যান্স, আইন, ও স্বাস্থ্য পরিষেবার মতো জটিল ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে পারবে।

ডেভেলপাররা Muse Wonder মডেল Meta Model API ও Muse Code এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। এটি ব্যবহারের ক্ষেত্রে প্রতি 10 লক্ষ ইনপুট টোকেনের জন্য 4 ডলার খরচ হবে। একই পরিমাণ আউটপুট টোকেনের জন্য ব্যয় করতে হবে 20 ডলার। এটি দামের নিরিখে GPT 6 Sol ও Opus 5.5 মডেলের সমতুল্য। তবে Wonder Full শুধুমাত্র Muse Code গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। এটি API-এর মাধ্যমে ব্যবহার করা যাবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  2. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  4. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  6. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  8. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  9. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  10. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.