Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 জুলাই 2026 13:36 IST
হাইলাইট
  • Microsoft সোমবার 4,800 জন কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে
  • Xbox গেমিং বিভাগের প্রায় পাঁচজনের মধ্যে একজন কর্মী কাজ হারাবেন
  • সোমবারই 1,600 জনের চাকরি চলে গিয়েছে

Microsoft is laying off 4,800 employees

Photo Credit: Unsplash/ Vitaly Gariev

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গেই সঙ্কুচিত হতে শুরু করেছে কাজের বাজার। ঝড়ের গতিতে কর্মক্ষেত্রের রূপ বদলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে বিশ্বজুড়ে চলছে ছাঁটাইয়ের ঢেউ। সেই ঢেউয়ে এবার ফের নিজের নাম জুড়ল মাইক্রোসফটের (Microsoft)। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি সোমবার ঘোষণা করেছে যে, তারা 4,800 জন কর্মীকে ছাঁটাই করছে, যা কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় 2.1 শতাংশ। কৃত্রিম মেধার (AI) যুগে খরচ কমানো এবং ব্যবসার পুর্নগঠনের অংশ হিসাবে সফটওয়্যার জায়ান্টটি কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই গতকাল বিল গেটসের সংস্থার শেয়ারদর 1.4 শতাংশ নিচে নেমে এসেছে।

Microsoft ছাঁটাই করছে 4,800 জন কর্মী

নতুন করে এত কর্মী সঙ্কোচনের বড় প্রভাব পড়েছে মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্স-এ (Xbox)৷ এক্সবক্সের প্রায় পাঁচজনের মধ্যে একজন কর্মী চাকরি হারাবেন। যার মধ্যে সোমবারই 1,600 জনের চাকরি চলে গিয়েছে বলে জানা গিয়েছে৷ আগামী কয়েক মাসে আরও কর্মী ছাঁটাই করা হবে।

কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান (Amy Colman) বলেছেন, "প্রযুক্তি তৈরি, ব্যবহার, ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতি এখন দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে সংস্থা পুনর্গঠনের পথে হাঁটছে।"

Xbox বিভাগে কর্মরত মোট 3,200 জন কর্মী ছাঁটাইয়ের কোপে পড়ছেন। চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) আশা শর্মা কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেইলে এমনটাই জানিয়েছেন। বাকি 1,600 জন কর্মী 2027 অর্থবর্ষ জুড়ে ধাপে ধাধে চাকরি হারাবেন। প্রসঙ্গত, মাইক্রোসফট বিগত কয়েক বছরে Xbox গেমিংয়ের ব্যবসা সম্প্রসারণে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

2022 সালে 68.7 বিলিয়ন ডলার খরচ করে Activision Blizzard কিনে নিয়েছিল সফটওয়্যার সংস্থাটি, যা আজ পর্যন্ত গেমিং শিল্পে সবচেয়ে বড় অধিগ্রহণ। কিন্তু তার পরেও Sony Playstation এবং Nintendo-এর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থেকেছে তারা। এই পরিস্থিতির কারণে গেমিং ব্যবসার কৌশল নতুন করে পর্যালোচনার পথে হাঁটছে কোম্পানি।

রিপোর্ট বলছে, বড় প্রযুক্তি সংস্থাগুলির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে খরচের অঙ্ক চলতি বছর প্রায় 700 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তাই Microsoft, Amazon, এবং Meta-এর উপর এই বিপুল বিনিয়োগ থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বাস্তব আর্থিক ফল দেখানোর চাপ বাড়ছে। অ্যামি কোলম্যান অবশ্য স্পষ্ট করে বলেছেন, "সোমবার সে সব পদ ছাঁটাই করা হয়েছে, সেগুলো AI দিয়ে রিপ্লেস করা হচ্ছে না।"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xbox, Microsoft, Microsoft Layoffs, Xbox Layoffs, AI
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  2. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  3. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  4. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  5. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  6. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  7. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  8. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  9. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  10. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.